Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

যুদ্ধ বিরতির দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪

যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, April 12
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » নতুন আইজিপি আলী হোসেন ফকির
জাতীয়

নতুন আইজিপি আলী হোসেন ফকির

DeskNewsBy DeskNewsFebruary 24, 2026
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকিরছবি: এপিবিএনের কাছ থেকে পাওয়া
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

পুলিশ বাহিনীর নেতৃত্বে এলেন অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, যিনি এতোদিন এপিবিএন প্রধানের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পনেরতম বিসিএসের পুলিশ ক্যাডার আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট। তিনি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

আলী হোসেন ফকির ঢাকা মহানগর পুলিশ ছাড়াও নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসংঘ মিশনে যান।

খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকা অবস্থায় ২০২২ সালের নভেম্বরে আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন।

২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর পদোন্নতি দিয়ে প্রথমে উপ মহাপরিদর্শক, পরে ২০২৫ সালের অগাস্টে অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়।

আইজিপি হিসেবে সবশেষ দায়িত্ব পালন করা বাহারুল আলম ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। এর আগে গণঅভ্যুত্থানের মুখে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন তখনকার আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পেয়েছিলেন মো. ময়নুল ইসলাম।

এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে বাহারুল আলমকে পুলিশ প্রধানের দায়িত্বে আনা হয়। এর প্রায় এক বছরের মাথায় গেল ডিসেম্বরে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নাম আসায় সমালোচনার মুখে পড়েন বাহারুল। তার পদত্যাগের দাবিতে কয়েক দিন আন্দোলনও চলে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সরিয়ে চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
Next Article প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন
DeskNews

আরও খবর

ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প

April 9, 2026

১৪ দিনের ব্যবধানে আবার জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি, অভ্যন্তরীণ রুটে বৃদ্ধি প্রায় ১২%

April 7, 2026

রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: আবার হুমকি ট্রাম্পের

April 7, 2026
Demo
আরও দেখুন
আমেরিকা April 9, 2026

ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে ওয়াশিংটন এবং দেশটিতে আর ইউরেনিয়াম…

১৪ দিনের ব্যবধানে আবার জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি, অভ্যন্তরীণ রুটে বৃদ্ধি প্রায় ১২%

রাতেই ইরান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: আবার হুমকি ট্রাম্পের

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি, ট্রাম্পের আলটিমেটাম মঙ্গলবার রাতেই

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.