Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Friday, June 5
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » এপস্টেইন ফাইল: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ

DeskNewsBy DeskNewsFebruary 14, 2026
ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলায়েম। ছবি: রয়টার্স
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দণ্ডিত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে শত শত ইমেইল আদানপ্রদানের তথ্য ফাঁস হওয়ার পর সৃষ্ট চাপের মুখে পদত্যাগ করেছেন ছয় মহাদেশে বন্দর ব্যবসায় জড়িত ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলায়েম।

শুক্রবার দুবাইভিত্তিক এই লজিস্টিক জায়ান্ট এক ঘোষণায় জানায়, সুলায়েম তাদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার পদত্যাগ ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান হিসেবে এসা কাজিম এবং প্রধান নির্বাহী হিসেবে ইউভরাজ নারায়ণের নাম ঘোষণা করা হয়েছে।

পদত্যাগের পর ডিপি ওয়ার্ল্ড-এর ওয়েবসাইট থেকেও সুলায়েমের ছবি সরিয়ে ফেলা হয়েছে।

ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি প্রকাশিত নথি ও বিবিসির বিশ্লেষণ বলছে, ২০০৭ সাল থেকেই এপস্টেইনের সঙ্গে সুলায়েমের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাদের মধ্যে ব্যবসা, রাজনীতি, ব্যক্তিগত স্বাস্থ্য এবং এমনকি কুরুচিপূর্ণ কৌতুক নিয়েও ইমেইল বিনিময় হয়েছে।

২০১৩ সালের এক ইমেইলে এপস্টেইন সুলায়েমকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত বন্ধুদের একজন’ আখ্যা দিয়েছিলেন। তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবসা নিয়ে কথা বলেছেন, দুবাইয়ে ইসলামিক ‘ডিজিটাল’ মুদ্রা প্রচলনের কথাও এসেছে তাদের ইমেইলগুলোতে।

নিজের, মেয়ের এবং পরিবারের বিভিন্ন সদস্য ও বন্ধুদের স্বাস্থ্য সমস্যা নিয়েও সুলায়েম এপস্টেইনের কাছ থেকে পরামর্শ চেয়েছেন।

নথিতে আরও দেখা যায়, সুলায়েম এবং এপস্টেইন নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বিনিময় করতেন। ২০১৭ সালের এক ইমেইলে সুলায়েম তার জনৈক ‘২২ বছর বয়সী উজবেক’ বান্ধবীর কথা উল্লেখ করে বড়াই করলে এপস্টেইন পাসপোর্টের বরাত দিয়ে তার বয়স সংশোধন করে লেখেন, “তার বয়স এখন ২৩, বুড়ি।”

সুলায়েমের নাম এপস্টেইন নথিতে আসার পর থেকেই ডিপি ওয়ার্ল্ডের ওপর ব্যবসায়িক চাপ বাড়তে থাকে।

ব্রিটিশ সরকারের উন্নয়ন অর্থায়ন সংস্থা ও কানাডার দ্বিতীয় বৃহত্তম পেনশন ফান্ড ডিপি ওয়ার্ল্ড-এ নতুন বিনিয়োগ স্থগিত করার ঘোষণা দেয়। ডিপি ওয়ার্ল্ড থেকে অনুদান পাওয়া প্রিন্স উইলিয়ামের ‘আর্থশট’ প্রকল্পও যুক্তরাজ্যের চ্যারিটি কমিশনের নজরে আনা হয়েছে।

নথি অনুযায়ী, এপস্টেইন মধ্যস্থতাকারী হিসেবে সুলায়েমকে বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। এর মধ্যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং ডনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের নামও রয়েছে।

২০০৯ সালে লন্ডনের একটি বন্দর পরিচালনার চুক্তি পেতে যুক্তরাজ্যের তৎকালীন বাণিজ্য সচিব লর্ড ম্যান্ডেলসনের সঙ্গে সুলায়েমের বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন এপস্টেইন।

যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পরও এপস্টেইনের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন সুলায়েম, যা অন্তত ২০১৭ পর্যন্ত ছিল বলে ইমেইল বলছে। এর দুই বছর পর কারাগারে এপস্টেইন ‘আত্মহত্যা’ করেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবিশ্ববাজারে সোনার দাম আবার ৫ হাজার ডলার ছাড়াল
Next Article নির্বাচন শান্তিপূর্ণ রাখতে ভূমিকা, তিন নেতাকে প্রধান উপদেষ্টার ফোন
DeskNews

আরও খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026

হরমুজ প্রণালি মাইন মুক্ত করতে সময় লাগতে পারে ছয় মাস

April 23, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার…

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

হরমুজ প্রণালি মাইন মুক্ত করতে সময় লাগতে পারে ছয় মাস

‘বাংলার জয়যাত্রার’ হরমুজ পার হতে ইরানের সহায়তা চাইল বাংলাদেশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.