Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩৬, আইএসের দায় স্বীকার
আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩৬, আইএসের দায় স্বীকার

DeskNewsBy DeskNewsFebruary 7, 2026
নিহতদের জানাজায় মানুষের ঢল। ছবি: রয়টার্স
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমা’র নামাজের সময় হওয়া আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।

শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তারলাই এলাকার ‘ইমামবাড়া কাসর-ই-খাদিজাতুল কুবরা’মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৬০ জনের বেশি, এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিমস)-এর মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়েছে। এখনও আরও ৯ জন সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রয়টার্স জানায়, টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে সুন্নি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

গণমাধ্যমে আসা ঘটনার বিবরণে জানা গেছে, এক ব্যক্তি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে গুলিবর্ষণের পর সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মঘাতী হামলাকারী পেশোয়ারের বাসিন্দা এবং সে আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে হামলাকারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে জানান, এই হামলার পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের ধরতে বড় ধরণের অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, “হামলাকারীদের জাল সংকুচিত হয়ে আসছে এবং খুব শীঘ্রই তাদের বিচারের মুখোমুখি করা হবে।”

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ হামলার ঘটনায় প্রতিবেশী ভারত ইন্ধন যুগিয়েছে বলে অভিযোগ করেছেন। তবে অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মসজিদে আত্মঘাতী হামলার নিন্দা করার পাশাপাশি ইসলামাবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

শনিবার ইসলামাবাদে কড়া নিরাপত্তায় নিহতদের মধ্যে ১৩ জনের জানাজা সম্পন্ন হয়েছে। এই জানাজায় রাজনৈতিক নেতা, ধর্মীয় আলেম এবং সাধারণ মানুষের ঢল নামে। এছাড়া তারলাই এলাকায় ৩২ জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

২০০৮ সালে ম্যারিয়ট হোটেলে বোমা হামলার পর এটিই ইসলামাবাদের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। দেশটির সরকার ইমামবাড়া ও মসজিদগুলোর নিরাপত্তা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

সুন্নি প্রধান পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৪ কোটি ১০ লাখ। দেশটিতে শিয়া মুসলিমরা সংখ্যালঘু। এর আগেও শিয়ারা এ ধরনের সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছে। সেসব হামলার অনেকগুলোর দায় স্বীকার করেছে আইএস ও আরেক সুন্নি জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleনানিবাড়ি এলাকার ভোট চাইলেন তারেক রহমান 
Next Article বিডিআর নাম পুনর্বহালের প্রতিশ্রুতি তারেক রহমানের
DeskNews

আরও খবর

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026

অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান

February 9, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে অমর একুশে বইমেলা। এ অবস্থায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া ৫৫%…

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

অতীতের ভুলের জন্য দুঃখপ্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, সিদ্ধান্ত বদলাল ইসি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.