Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা
আন্তর্জাতিক

ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা

DeskNewsBy DeskNewsFebruary 7, 2026
রাশিয়ার হামলার পর অন্ধকারাচ্ছন্ন ইউক্রেইনের রাজধানী কিইভ। ছবি: রয়টার্স
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ইউক্রেইনের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্থাপনাগুলোতে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিদ্যুৎ গ্রিড, উৎপাদন কেন্দ্র ও বিতরণ সাবস্টেশনগুলোতে শনিবার ভোররাতে চারশরও বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্রযোগে হামলা চালানো হয়েছে।

চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যুদ্ধের ক্ষয়ক্ষতি ও হিমাঙ্কের নিচে তীব্র ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে রাশিয়ার ব্যাপক হামলায় দেশটির বিদ্যুৎ খাত ভেঙে পড়ছে।

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়া ‘কূটনীতির বদলে হামলাকে’ প্রাধান্য দিচ্ছে। রাশিয়া ইউক্রেইনীয়দের কাবু করতে ঠাণ্ডাকে ব্যবহার করছে।

রয়টার্স জানিয়েছে, মস্কো তাৎক্ষণিকভাবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেইনের জ্বালানিমন্ত্রী ডেনিশ শমিহাল জানান, ইউক্রেইনের পশ্চিমাঞ্চলে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রে এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রাণকেন্দ্র সাবস্টেশন ও প্রধান বিদ্যুৎ বিতরণ লাইনগুলোতে আঘাত হানা হয়েছে।

রাশিয়া ইউক্রেইনের বিদ্যুৎ স্থাপনাগুলোতে আরেকবার ‘ব্যাপক হামলা’ চালিয়েছে, টেলিগ্রামে এমনটি জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তা পরিস্থিতি অনুমোদন দিলেই বিদ্যুৎ কর্মীরা মেরামতের কাজ শুরু করবে।”

ফেব্রুয়ারির তীব্র শীতের মধ্যে তাপমাত্রা যখন নেমে যাচ্ছে তখন এ হামলাটি চালানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেইনের তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১৪ সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশজুড়ে জরুরিভিত্তিতে বিদ্যুৎ বিতরণ বন্ধ রাখা হয়েছে। শমিহাল জানান, তাদের সরকার ইউক্রেইনের গ্রিডকে সাহায্য করতে জরুরিভিত্তিতে পোল্যান্ড থেকে বিদ্যুৎ আমদানির পদক্ষেপ নিয়েছে।

রাশিয়া সারা দেশজুড়ে হামলা চালিয়েছে বলে দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় খমেলনিৎস্কাইয়ে, রিভনে, তের্নোপিল, ইভানো-ফ্রাঙ্কিভস্ক ও লভিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় বুরশতিন ও দব্রোৎভির তাপবিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

ইউক্রেইনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে দশমবারের মতো হামলা চালানো হল।

দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলা হওয়ায় বিদ্যুৎবিহীন অবস্থা ‘অনেক বেশি সময় ধরে চলতে পারে’ বলে সতর্ক করেছেন লভিভ অঞ্চলের গভর্নর।

পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী এই অঞ্চলটিতে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলার সঙ্কেত বেজেছে বলে জানিয়েছেন তিনি।

পোল্যান্ড জানিয়েছে, নিকটবর্তী ইউক্রেইনীয় অঞ্চলগুলোতে রাশিয়ার হামলার সময় পূর্ব সতর্কতা হিসেবে তারা দক্ষিণপূর্বাঞ্চলের দুটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছিল। হামলা শেষ হওয়ার পর বিমানবন্দর দুটির কার্যক্রম আবার শুরু করা হয়।

ইউক্রেইন যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু হওয়ার আগে এ হামলা চালাল মস্কো।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleতত্ত্বাবধায়ক ফিরবে, কেউ-ই প্রধানমন্ত্রী নয় ১০ বছরের বেশি
Next Article নানিবাড়ি এলাকার ভোট চাইলেন তারেক রহমান 
DeskNews

আরও খবর

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

March 28, 2026

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

March 28, 2026

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

March 28, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক March 28, 2026

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট…

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.