Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
পাকিস্তান

ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

DeskNewsBy DeskNewsDecember 20, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানার দ্বিতীয় মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে।

পাকিস্তানের এক বিশেষ আদালত শনিবার এ আদেশ দেন।

এই মামলাটি খ্যাতিমান ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির দামি একটি গহনা সেট কেনা সম্পর্কিত। ২০২১ এর মে মাসে সৌদি আরব এক সরকারি সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরানকে উপহার দিয়েছিলেন। এই গহনার সেটটি সরকারি তোষাখানায় জমা হওয়ার কথা থাকলেও ইমরান দম্পতি তা অল্প দামে কিনে নিয়েছিলেন, জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

মামলার কার্যক্রম চলাকালীন রাষ্ট্রপক্ষ দাবি করে যে, প্রায় ৮ কোটি পাকিস্তানি রুপি মূল্যের গহনার সেটটি মাত্র ২৯ লাখ রুপি পরিশোধ করে নিজের কাছে রেখে দেন।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতে শুনানিকালে এ রায় দেন বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ। ইমরান এই কারাগারেই বন্দি আছেন।

ডন জানিয়েছে, এই মামলায় ইমরান ও বুশরা বিবিকে  মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাদের উভয়কেই এক কোটি ৬৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে যা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বৃদ্ধি পাবে।

এ দণ্ড কার্যকর করার সময় তাদের আটকের সময়কাল বিবেচনা করা হবে।

গত বছরের ডিসেম্বরে ইমরান ও বুশরা এই মামলায় অভিযুক্ত হন। চলতি বছরের অক্টোবরে এই মামলায় আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেন তারা। ইমরানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে দূরভিসন্ধিমূলকভাবে বানোয়াট এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরান ১৯ কোপি পাউন্ডের এক দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা খাটছেন। ২০২৩ সালের ৯ মে-র প্রতিবাদকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনেও একটি মামলার বিচার চলছে। ১৯ কোটি পাউন্ড দুর্নীতির ওই মামলায় বুশরা বিবিও সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleরিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর
Next Article রিটার্ন জমার সময় বাড়বে কিনা, সিদ্ধান্ত নেবে সরকার
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

জামায়াত আমিরের ভোট আহ্বান: পরিবর্তনের ‘মহাসুযোগ’ কাজে লাগাতে হবে

February 10, 2026

ভোট স্থগিতের গুজবে কান না দেওয়ার অনুরোধ ইসির

February 8, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

জামায়াত আমিরের ভোট আহ্বান: পরিবর্তনের ‘মহাসুযোগ’ কাজে লাগাতে হবে

ভোট স্থগিতের গুজবে কান না দেওয়ার অনুরোধ ইসির

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩৬, আইএসের দায় স্বীকার

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.