Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ‘সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলারে ভিন্ন এক শাকিব
Uncategorized

‘সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলারে ভিন্ন এক শাকিব

DeskNewsBy DeskNewsOctober 9, 2025
‘সোলজার’-এর ফার্স্টলু ট্রেলারে শাকিব খান
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

চিত্রনায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ঢালিউডে চলছে নতুন আলোচনা ও উত্তেজনা। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে এই সিনেমাকে ঘিরে জল্পনা, কল্পনা এবং প্রত্যাশার হাওয়া বইছে। এরই মধ্যে আজ প্রকাশিত হলো শাকিবের ফার্স্টলুক ট্রেলার।

‘সোলজার’-এর ৩৩ সেকেন্ডের ট্রেলারে শাকিবকে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন রূপে। এবার তিনি কেবল একজন তারকা নন, বরং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ধরা দিয়েছেন। ট্রেলারে দেখা যায় বাংলাদেশর পতাকা এবং তার উপরে উড়ে যাচ্ছে একটি হেলিকপ্টার। এরপর অ্যাকশন দৃশ্যে দেখা যায় শাকিব খানকে, যেখানে শাকিবের কণ্ঠে শোনা যায় একটি মাত্র ডায়ালগ: ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’ এটি এক সৈনিকের গল্প বলে মনে হচ্ছে।

নির্মাতা সাকিব ফাহাদ জানান, সিনেমাটি কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়; এটি নতুন প্রজন্মের তরুণদের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে। তিনি বলেন, “আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সোলজার আছে- যে নিজের অবস্থান থেকে প্রতিদিন লড়াই করে যায়। তাই ‘সোলজার’ কেবল সংগ্রামের গল্প নয়, এটি আশাবাদের গল্পও। সংকট যতই আসুক, মানুষ যে আশা হারায় না- সেই বার্তাই এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে।”

নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেন, “আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম ভিন্ন রূপে আমাকে দেখতে পাবেন দর্শকরা। তবে এটুকু বলতে পারি- এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে, এবং নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে সাহায্য করবে।”

প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের দাবি, পরিকল্পনা মতো সব কিছু এগোলে, বাংলা সিনেমার ইতিহাসে ‘সোলজার’ এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleস্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন
Next Article দুইশ’র পরই অলআউট বাংলাদেশ
DeskNews

আরও খবর

চলে গেলেন আশা ভোসলে

April 12, 2026

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি

February 18, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026
Demo
আরও দেখুন
ভারত April 12, 2026

চলে গেলেন আশা ভোসলে

প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলেআর নেই। আজ রোববার বেলা ১২টার দিকে মুম্বাই-এর একটি হাসপাতালে তিনি…

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারত কীভাবে চীনা ‘ড্রাগন’ ও মার্কিন ‘ঈগল’কে সামলাবে

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.