Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

চুক্তি না হলে ইরানের তেলকূপ ও খার্ক ধ্বংসের হুমকি ট্রাম্পের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, March 31
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ‘আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে’-ফিন্যান্সিয়াল টাইমসকে-তারেক রহমান
বাংলাদেশ

‘আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে’-ফিন্যান্সিয়াল টাইমসকে-তারেক রহমান

DeskNewsBy DeskNewsOctober 7, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে জয়ী হয়ে দলীয় সরকারের বিষয়েও দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দেড় দশকের বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করা তারেক রহমান বলেন, “আমি মনে করি, আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে।”

সাক্ষাৎকারে তিনি ভবিষ্যৎ সরকারের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেন। তারেক রহমান বলেন, তার সরকার তৈরি পোশাক খাতের বাইরে দেশের অর্থনীতিকে বহুমুখী করার উদ্যোগ নেবে এবং আমাজন ও আলিবাবার মতো ই-কমার্স জায়ান্টদের জন্য বাংলাদেশকে একটি ‘সরবরাহ কেন্দ্র’ হিসেবে গড়ে তুলবে। ভারতের সঙ্গে সম্পর্ককে ‘একপাক্ষিক’ হিসেবে বর্ণনা করে তিনি ‘বাংলাদেশ সবার আগে’—এই নীতিতে একটি নতুন সূচনা করার কথা জানান।

প্রতিহিংসার রাজনীতির অবসানের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার সরকার এই ধারা ভেঙে দেবে। তিনি উল্লেখ করেন, গত বছরের আগস্ট থেকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দলের প্রায় সাত হাজার সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে ফেরা নিয়ে এক প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, “যদি তারা অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়, তাহলে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে?”

তিনি আরও জানান, নির্বাচিত হলে তার সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা দুর্নীতিবিরোধী অভিযান এবং বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ফিন্যান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বিরোধী মত দমন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করেছে। একই সঙ্গে, বিএনপির সর্বশেষ শাসনামলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে বাংলাদেশের টানা পাঁচবার শীর্ষস্থানে থাকার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleগাজা শান্তি পরিকল্পনা: জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি ও নতুন প্রশাসনের প্রস্তাব
Next Article ভারত এখন কীভাবে চীন ও যুক্তরাষ্ট্রকে সামলাবে ?
DeskNews

আরও খবর

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

March 30, 2026

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

March 29, 2026

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

March 29, 2026
Demo
আরও দেখুন
জাতীয় March 30, 2026

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে এক…

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.