Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » সুশাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ব্যর্থতার কারণেই বিক্ষোভ: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
এশিয়া

সুশাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ব্যর্থতার কারণেই বিক্ষোভ: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

নেপালের নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি স্বীকার করেছেন যে, দেশটিতে সুশাসন ও সমৃদ্ধি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কারণেই সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়েছিল। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি ক্রমবর্ধমান দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতাকে এই অস্থিরতার জন্য দায়ী করেন।

সংবিধান ঘোষণার দশম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমাদের অবশ্যই এই সত্য মেনে নিতে হবে যে সুশাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠার সাংবিধানিক চেতনা ও লক্ষ্য পূরণে ব্যর্থতার কারণেই এ বিক্ষোভ হয়েছে।”

দায়িত্ব গ্রহণের পর দেওয়া এই ভাষণে তিনি দুর্নীতি দমন, নতুন কর্মসংস্থান তৈরি এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, তরুণ প্রজন্মের নেতৃত্বে পরিচালিত ব্যাপক বিক্ষোভের মুখে আগের সরকার ক্ষমতাচ্যুত হয়, যার ফলে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। গত সপ্তাহে দুই দিনব্যাপী চলা এই বিক্ষোভে অন্তত ৭২ জন নিহত ও ২ হাজার ১০০ জনের বেশি মানুষ আহত হন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্ট ভবনসহ বহু সরকারি-বেসরকারি সম্পত্তিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের প্রতিনিধি, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের মধ্যে আলোচনার পর সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleসহিংসতার তদন্ত: নেপালে সাবেক প্রধানমন্ত্রী অলিসহ ৫ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
Next Article চীনের নতুন প্রযুক্তি ভিসায় জনমনে তীব্র ক্ষোভ, চাকরির বাজার নিয়ে উদ্বেগ
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

April 27, 2026

ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে: ইরানি গণমাধ্যম

April 12, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়েছে: ইরানি গণমাধ্যম

চলে গেলেন আশা ভোসলে

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.