Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » শাকসু নির্বাচন স্থগিত
জাতীয়

শাকসু নির্বাচন স্থগিত

DeskNewsBy DeskNewsJanuary 19, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহর জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

ভিপি পদপ্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিনজনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেয় বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ।

দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। ভোটের প্রস্তুতি গুছিয়ে আনার মধ্যে নির্বাচন স্থগিতের খবর পেল দেশের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষালয়টি।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল, রাশনা ইমাম, মনিরুজ্জামান আসাদ, গাজী কামরুল ইসলাম সজল, গাজী তৌহিদুল ইসলাম, মাহবুবুর রহমান খান, আব্দুল্লাহ আল মাহবুবসহ প্রায় অর্ধশত আইনজীবী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন মোহাম্মদ হোসাইন লিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

রিটকারীদের আইনজীবী মনিরুজ্জামান আসাদ জানান, স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী, এক সদস্য পদপ্রার্থী ও আরেকজন সাধারণ ছাত্র মিলে রিট মামলাটি করেছেন।

তিনি বলেন, “শাকসুর ইলেকশনের শিডিউলটা ছিল ১৬ নভেম্বরের – প্রথমে ১৬ তারিখে দিয়েছিলেন, পরবর্তীতে নভেম্বরের ২৪ তারিখে আবার রিশিডিউল ডিক্লেয়ার করেছেন। এখন প্রশ্ন হলো যে যেখানে জাতীয় নির্বাচন সামনে আছে এবং শুধুমাত্র এই শাকসুর ইলেকশনটাই শিডিউল ছিল না। সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন সংগঠনের ইলেকশন – কোনোটা জানুয়ারির ৫ তারিখে ছিল, ১২ তারিখ ছিল, ১৫ তারিখ ছিল, ২০ তারিখ ছিল, ২৫ তারিখে ছিল, ফেব্রুয়ারির ৫ তারিখ পর্যন্ত ছিল অনেক জায়গায় ইলেকশন। সেগুলো কিন্তু সবাই স্থগিত করেছে; এই ১২ তারিখের নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার পরে সবাই কিন্তু স্থগিত করেছেন।”

মনিরুজ্জামান আসাদ বলেন, “শিক্ষা মন্ত্রণালয় ৫ তারিখে চিঠি দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বলেছে যে, আপনারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচনটা করেন। যে চিঠিটাও আমরা এখানে এনক্লোজ করে দিয়েছি।

“কাজেই সারা বাংলাদেশে যখন সমস্ত শিডিউলড ইলেকশনগুলো স্থগিত করেছে, সেখানে এটা মানে ইন্টারেস্টটা কী আছে নির্বাচন কমিশনের, সে কারণেই আসলে আমাদের রিট ফাইল করা।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য গত ১৬ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছিল। শুরুতে ভোটগ্রহণের জন্য ১৭ ডিসেম্বর দিন ঠিক করা হলেও পরে তা ২০ জানুয়ারি করা হয়।

এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’ গত ১২ জানুয়ারি ইসি এক আদেশে পেশাজীবীসহ সব ধরনের সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দেয়।

তবে ভোটের দাবিতে অনড় থাকেন শিক্ষার্থীদের একটি অংশ। এর মধ্যে ১৫ জানুয়ারি আচরণবিধি মেনে চলার শর্তে শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন।

এ সিদ্ধান্তসহ বেশ কিছু ঘটনায় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে রোববার থেকে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সোমবার দুপুরে শাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন বিএনপিপন্থি আট শিক্ষক। এর পরপরই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত এল উচ্চ আদালতের আদেশে।

এবারের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৩ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৭ জন। এছাড়া ছয়টি হল সংসদে লড়ছেন ৮৪ জন। প্রতিটি হল সংসদে নির্বাচনের জন্য ৯টি পদ রয়েছে। সবশেষ শাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালের ২৫ অগাস্ট।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত
Next Article ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা
DeskNews

আরও খবর

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

March 29, 2026

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

March 29, 2026

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

March 28, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 29, 2026

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হওয়া বাড়তি চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংক সতর্কতার…

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.