আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ২৫টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে। বিএনপি ও জামায়াত- দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল- একই সনদে স্বাক্ষর করায় দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এটি নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ করল।

রাজনীতিতে এর গভীর তাৎপর্য এখনই বলা কঠিন, তবে এটুকু নিশ্চিত- আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পথে এটি একটি সহায়ক পদক্ষেপ।

নির্বাচনমুখী সরকারের এই উদ্যোগকে অভিনন্দন জানাই।

আনিস আলমগীর, সাংবাদিক

Share.
Exit mobile version