আনোয়ার হোসেইন মঞ্জু

অ্যাডভাইজার এডিটর, উইকলি বাংলাদেশ

যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বা গ্রিনকার্ডধারী, তাদের আপাতত বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকা উচিত।

তা না হলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে বিপদে পড়তে পারেন। ইমিগ্রেশন অফিসার ও পুলিশ তাদের গ্রিনকার্ড রেখে দিয়ে তাদের দেশে ফেরত পাঠাতে পারে, ডিটেনশন সেন্টারে পাঠাতে পারে অথবা ‘বি-২’ ভিসায় সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিতে পারে।

যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) অভিযানের ব্যাপকতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে গ্রিনকার্ডধারীরাও এখন আর নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। গত কয়েকদিনে নিউইয়র্কে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ ক’জন গ্রিনকার্ডধারী বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানো হয়েছে, অথবা তাদের গ্রিনকার্ড রেখে ‘বি-২’ (ভ্রমণ) ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হয়েছে। অর্থ্যাৎ তাদেরকে ৬ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে এবং গ্রিনকার্ড থাকার কারণে তারা বৈধভাবে যে কাজ করতেন, এখন তাও করতে পারবেন না।

‘আইস’ প্রতিদিন অবৈধ অভিবাসীদের ব্যাপক সংখ্যায় গ্রেফতার করছে। বৈধরাও বাদ পড়ছে না। অভিবাসী গ্রেফতার ও ডিপোর্ট করার ক্ষেত্রে ‘আইস’ এর কোনো গ্রেফতারি পরোয়ানার প্রয়োজন পড়ে না। কোনো বিদেশি অভিবাসন আইন লংঘন করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, এটাই তাদের গ্রেফতার করার পক্ষে বড় যুক্তি। কেউ বৈধ হলেও ‘আইস’ এর যদি সন্দেহ হয় যে লোকটি ‘অবৈধ’ তাহলে তারা তাকে গ্রেফতার করতে পারে।

অতএব, সতর্ক থাকুন! চোখ-কান খুলে রাখুন! নিরাপদ থাকুন!

কৃতজ্ঞতালেখকের ফেসবুক পোষ্ট থেকে নেওয়া।

Share.
Exit mobile version