Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বন্ডাই সৈকত: হামলাকারীকে নিরস্ত্র করেন এক পথচারী
অস্ট্রেলিয়া

বন্ডাই সৈকত: হামলাকারীকে নিরস্ত্র করেন এক পথচারী

DeskNewsBy DeskNewsDecember 15, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্রসৈকতে রোববার দুই আততায়ীর এলোপাতাড়ি গুলির ঘটনায় বীরত্ব দেখিয়ে প্রশংসায় ভাসছেন এক পথচারী। তিনি এক আততায়ীকে পিছন থেকে অতর্কিতে জাপটে ধরে কেড়ে নিয়েছিলেন রাইফেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। তার সাহসিকতার কারণে বহু মানুষ গুলি থেকে রক্ষা পেয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। সাহসী এই পথচারীর নাম আহমেদ আল আহমেদ বলে জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমে।

বন্ডাইয়ের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১১ জন। আরও ৩০ জন মতো আহত হয়। আততায়ীদের হামলা চালানোর ১৫ মিনিটের এক ভিডিওতে দেখা গেছে, সাদা শার্ট পরা ওই পথচারী পার্কিং লটে গাড়ির পেছনে লুকিয়ে ছিলেন।

সুযোগ বুঝে তিনি পেছন থেকে হামলাকারীর দিকে দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরেন। এরপর তিনি হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেন এবং সেটি হামলাকারীর দিকেই তাক করেন।

হঠাৎ পেছন থেকে জাপটে ধরায় হামলাকারী ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এবং পরে নিজেকে কিছুটা সামলে নিয়ে পিছু হটেন। ভিডিওতে তখন কালো শার্ট পরা হামলাকারীকে একটি সেতুর দিকে সরে যেতে দেখা যায়। সেখানে অবস্থান নিয়ে ছিল আরেক হামলাকারী।

আততায়ীর সঙ্গে ধস্তাধস্তি করে তার হাত থেকে রাইফেল কেড়ে নেওয়া পথচারীকে ‘প্রকৃত নায়ক’ বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এই প্রশংসা করেন মিন্স।

তিনি বলেন, “তার সাহসিকতার কারণেই আজ রাতে বহু মানুষ বেঁচে গেছেন।” ভিডিওটি নিয়ে চর্চা শুরু হয় সামাজিকযোগাযোগ মাধ্যম জুড়ে।

৪৩ বছর বয়সী পথচারী আহমেদ আল আহমেদ এক ফলের দোকানের মালিক বলে জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমে। তবে বার্তা সংস্থা রয়টার্স তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেনি। স্থানীয় গণমাধ্যম ‘সেভেন নিউজ’ জানিয়েছে,আহমেদের গায়েও দুটি গুলি লেগেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সিডনির বন্ডাই সৈকতে ছুটি কাটাতে যান হাজার হাজার মানুষ। তার উপর রোববার ছিল ইহুদিদের বিশেষ উৎসব হানুক্কাহ। তাই সমুদ্র সৈকতে অনেক মানুষের ভিড় ছিল। তার মধ্যেই আচমকা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে দুই আততায়ী।

পুলিশের গুলিতে এক আততায়ী নিহত হয়। অপর আততায়ীও গুরুতর জখম। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবিশ্বকাপ টিকিটের দাম কমাতে বললেন মামদানিও
Next Article সিঙ্গাপুরে নেওয়া হলো হাদিকে
DeskNews

আরও খবর

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

April 23, 2026

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

April 20, 2026

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

April 2, 2026
Demo
আরও দেখুন
আরব আমিরাত April 23, 2026

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজগুলো থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের…

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.