Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বললেন মামদানিও
আমেরিকা

বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বললেন মামদানিও

DeskNewsBy DeskNewsDecember 15, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ও সর্বশেষ ধাপ শুরু হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। সূচি, আয়োজক শহর ও গ্রুপ বিন্যাস প্রকাশের পর যে টিকিটের দাম ঘোষণা করা হয়েছে, তা অনেকের কাছেই ‘অস্বাভাবিক’ মনে হচ্ছে।

সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফাইনালের টিকিট নিয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনালের শীর্ষ ক্যাটাগরির একটি টিকিটের দাম রাখা হয়েছে প্রায় ৯ হাজার ডলার। আগের বিশ্বকাপে একই ম্যাচের টিকিট এর চেয়ে পাঁচ গুণ কম দামে পাওয়া গিয়েছিল।

টিকিটের দাম নিয়ে সমালোচনার মধ্যে এ নিয়ে সরব হয়েছেন নিউইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নিউইয়র্কবাসীর জন্য টিকিটের দাম ‘ন্যায্য’ হতে হবে, বিশেষ করে যখন এই অঞ্চলই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে।

‘কুলিগানস’ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি ফিফার ডায়নামিক প্রাইসিংয়ের (চাহিদা ও সময়ের ওপর ভিত্তি করে টিকিটের দাম বারবার পরিবর্তন) সমালোচনা করেন। তিনি নির্দিষ্ট দামে টিকিট বিক্রি এবং স্থানীয় লোকজনের জন্য ছাড় দেওয়ার আহ্বান জানান। কাতার বিশ্বকাপ ২০২২ ও রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের টিকিট বিক্রির ধরনকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

মামদানি বলেন, ‘নিউইয়র্ক দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর। বিশ্বকাপ নিয়ে মানুষের উত্তেজনাও তুঙ্গে। কিন্তু যখন টিকিটের দাম দেখি, আর দেখি ফিফা ডায়নামিক প্রাইসিং ব্যবহার করবে, তখনই আমরা বলছি, নির্দিষ্ট দাম আর স্থানীয় ব্যক্তিদের জন্য ছাড় দরকার। আগের বিশ্বকাপগুলোতে আমরা সেটাই দেখেছি।’

মামদানি আরও বলেন, ‘আমরা চেয়েছি সমর্থকদের জন্য নির্দিষ্টসংখ্যক টিকিট সংরক্ষণ করা হোক। ফিফা বলেছে, কিছু টিকিট নির্দিষ্ট দামে পাওয়া যাবে, এটা ভালো খবর। কিন্তু এখনো অনেক কাজ বাকি। আমরা চাই না বিশ্বকাপ শুধু পর্দায় দেখা একটি আয়োজন হোক। আমরা চাই মানুষ স্টেডিয়ামে থাকুক, গ্যালারিতে থাকুক।’

২৩তম ফিফা বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন। ১৯ জুলাইয়ের ফাইনালসহ আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleমালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
Next Article বন্ডাই সৈকত: হামলাকারীকে নিরস্ত্র করেন এক পথচারী
DeskNews

আরও খবর

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

March 28, 2026

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

March 27, 2026

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি কর্মকর্তা

March 26, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক March 28, 2026

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট…

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি কর্মকর্তা

পর্যটন ভিসায় ইরানিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করছে অস্ট্রেলিয়া

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.