Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইতিহাস গড়ল আর্টেমিস টু: পৃথিবী থেকে এত দূরে আর কখনো যায়নি মানুষ

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি, ট্রাম্পের আলটিমেটাম মঙ্গলবার রাতেই

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, April 7
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » পদত্যাগের গুঞ্জন, আইজিপি বললেন খবরটি সঠিক নয়
জাতীয়

পদত্যাগের গুঞ্জন, আইজিপি বললেন খবরটি সঠিক নয়

DeskNewsBy DeskNewsFebruary 15, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

পদত্যাগের গুঞ্জন অস্বীকার করেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পাওয়া বাহারুল আলম।

তিনি বলেছেন, পদত্যাগ করার খবরটি সঠিক নয়।

অবসরে যাওয়া বাহারুলকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের আগ মুহূর্তে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা চলে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও।

রোববার রাতে  আইজিপি বলেন, “নো, এমন কিছু হয়নি। বিষয়টি ঠিক নয়।”

আইজিপির পদত্যাগের গুঞ্জনের বিষয়ে এদিন রাত সাড়ে ৯টার দিকে একটি বার্তা আসে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে।

বার্তায় বলা হয়, “আইজিপির পদত্যাগসংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”

তবে এদিন পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক অভ্যন্তরীণ বৈঠকে আইজিপি পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন বলে এক কর্মকর্তা দাবি করেন।

ওই কর্মকর্তা বলেন, “মিটিংয়ে স্যার বলেছেন, আমি আর থাকব না। থাকতে ইচ্ছা করছে না, চলে যাব।”

নির্বাচনের আগ মুহূর্তে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছিলেন।

এরমধ্যে রোববার তার মেয়াদ শেষের প্রায় ৯ মাস আগেই পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের দিন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধানের দায়িত্ব পান মো. ময়নুল ইসলাম।

এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে তিন মাসের মাথায় ২০ নভেম্বর আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে দেয় সরকার। সেদিনই অবসরে যাওয়া বাহারুল আলমকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আইজিপি বানানো হয়।

দায়িত্ব নেওয়ার প্রায় এক বছরের মাথায় গেল ডিসেম্বরে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নাম আসায় সমালোচনার মুখে পড়েন বাহারুল। তার পদত্যাগের দাবিতে কয়েক দিন আন্দোলনও চলে।

পিলখানা হত্যাকাণ্ডের সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ছিলেন বাহারুল।

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এসবি প্রধান হিসেবে তার ‘দায়িত্ব পালনে ব্যর্থতার’ কথা বলা হয়েছে।

আইজিপি বাহারুল বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন তিনি।

ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেন। এই কর্মকর্তা অবসরে যান ২০২০ সালে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleনতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজায়
Next Article জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
DeskNews

আরও খবর

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি, ট্রাম্পের আলটিমেটাম মঙ্গলবার রাতেই

April 7, 2026

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান–ইরান আলোচনা

April 5, 2026

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

April 4, 2026
Demo
আরও দেখুন
আমেরিকা April 7, 2026

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি, ট্রাম্পের আলটিমেটাম মঙ্গলবার রাতেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পদাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দিতে পারে। তিনি…

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান–ইরান আলোচনা

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভূপাতিত যুদ্ধ বিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.