Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি

একার প্রচেষ্টায় ৪৪ হাজারের বেশি ভোট পেলেন জারা

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬%, কী কী বদল আসবে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Saturday, February 14
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » একার প্রচেষ্টায় ৪৪ হাজারের বেশি ভোট পেলেন জারা
নির্বাচন

একার প্রচেষ্টায় ৪৪ হাজারের বেশি ভোট পেলেন জারা

DeskNewsBy DeskNewsFebruary 13, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমে দলীয় প্রার্থী হিসেবেই মনোনীত হন। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে তিনি পদত্যাগ করেন এবং ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

দলীয় প্রতীক ও সংগঠনগত কাঠামোর বাইরে থেকে, নতুন মুখ হিসেবে নির্বাচনে নামা ছিল তার জন্য বড় ঝুঁকি। শেষ পর্যন্ত জয় না এলেও প্রচলিত পোস্টার-নির্ভর প্রচারের বদলে ভিন্নধর্মী কৌশলে প্রচার চালিয়ে তিনি পান ৪৪ হাজার ৬৮৪ ভোট, যা মোট প্রদত্ত ভোটের প্রায় ২১ শতাংশ—স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটি উল্লেখযোগ্য অর্জন।

ঢাকা–৯ আসনে প্রাপ্ত ভোটের দিক দিয়ে তাসনিম জারার অবস্থান তৃতীয়। এই আসন থেকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির হাবিবুর রশিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।

এদিকে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নির্বাচন পরবর্তী ভাবনা জানিয়েছেন তাসনিম জারা।
বিকেল পৌনে চারটার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে জারা জানান, তিনি তার আসনে বিজয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবকে ফোন করে শুভকামনা জানিয়েছেন। তারা গঠনমূলক শক্তি হিসেবে কাজ করবেন। তবে ক্ষতিকর সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।

তাসনিম জারা ভিন্ন ধরনের নির্বাচনী প্রচার নিয়ে প্রশংসিতও হয়েছিলেন। তার প্রচারে লাউড স্পিকার, মাইকের ব্যবহার ছিল না। তিনি গত ২৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পক্ষে ভোট চাইতে ৩০ হাজার স্বেচ্ছাসেবী প্রয়োজন বলে জানিয়েছিলেন। তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্বাচনী পোর্টালে ১৯ হাজার ৭৩১ জন স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করেছিলেন।

ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৫৬। ভোট দিয়েছেন ২ লাখ ১৭ হাজার ৬৮৮ জন। অর্থাৎ প্রায় ২১ শতাংশ ভোট পেয়েছেন তাসনিম জারা।

এবার ওই আসন থেকে প্রার্থী হয়েছিলেন মোট ১২ জন। এর মধ্যে তাসনিম জারাসহ দুজন নারী প্রার্থী ছিলেন। অপর নারী গণফোরামের নাজমা আক্তার পেয়েছেন ১৭১ ভোট। অপর আট প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান পেয়েছেন ৫ হাজার ৮২৭ ভোট, জাতীয় পার্টির কাজী আবুল খায়ের ১ হাজার ২০২, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান ৪৬২, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শাহীন খান ২০৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী ১২৪, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ ১৩১, বাংলাদেশ মুসলিম লীগের মাসুদ হোসেন ১১৮ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) খন্দকার মিজানুর রহমান ৯৩ ভোট পেয়েছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleগণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬%, কী কী বদল আসবে
Next Article এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি
DeskNews

আরও খবর

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬%, কী কী বদল আসবে

February 13, 2026

৬ আসন পেয়ে সংসদে জায়গা করে নিল এনসিপি

February 13, 2026

দুই দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি

February 13, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 13, 2026

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬%, কী কী বদল আসবে

সংসদ নির্বাচনের যে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে, তাতে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪…

৬ আসন পেয়ে সংসদে জায়গা করে নিল এনসিপি

দুই দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি

ফল ‘ঝুলিয়ে’ রাখার অভিযোগ জামায়াত আমিরের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.