Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ইউনূস

ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, February 12
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ইউনূস
জাতীয়

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ইউনূস

DeskNewsBy DeskNewsFebruary 12, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনটিকে ‘মুক্তির দিন’ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, “খুব ভালো লাগল। এটা আমার জীবনে মহানন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন। মুক্তির দিন।”

ভোটের পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব।”

নির্বাচন ও গণভোটকে ‘নতুন সূচনার প্রক্রিয়া’ হিসেবে তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এর মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হল এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সে অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।”

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

দিনটিকে নিজের জীবনের ‘বিশেষ দিন’ হিসেবে বর্ণনা করে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হল আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleভোটের পরিবেশ চমৎকার: জামায়াত
Next Article প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%
DeskNews

আরও খবর

প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%

February 12, 2026

ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত

February 12, 2026

জয় নিয়ে আশাবাদী তারেক রহমান

February 12, 2026
Demo
আরও দেখুন
খুলনা February 12, 2026

প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণের হার…

ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত

জয় নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.