Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ইউনূস

ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, February 12
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » জয় নিয়ে আশাবাদী তারেক রহমান
জাতীয়

জয় নিয়ে আশাবাদী তারেক রহমান

DeskNewsBy DeskNewsFebruary 12, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে কোনো ‘ষড়যন্ত্র রুখে দেবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে নির্বাচনে বিএনপির জয় নিয়েও আশা প্রকাশ করেন তিনি।

সকাল ৯টা ৩৫ মিনিটে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন।

ভোট দিয়ে তিনি তার পরিবারকে নিয়ে কেন্দ্রের বাইরে আসলে দেশি-বিদেশি সাংবাদমাধ্যমের কর্মীরা তাকে ঘিরে ধরে। তারেক রহমান এ সময় সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন।

তিনি বলেন, “আমি এই মাত্র আমার সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করে এসেছি। বিগত এক যুগেরও বেশি সময় বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।”

দলের জয় নিয়ে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, “আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী।

“আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বের হয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”

বিজয়ী হলে বিএনপির প্রাধান্যে কোন বিষয়টি থাকবে প্রশ্নে তারেক বলেন, “আমরা আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সব চেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। যাতে মানুষ নিরাপদ বোধ করে। সমগ্র দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে। এটাই আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে।”

নারীর ক্ষমতায়ন নিয়ে কিছু বলবেন কি না জানতে চাইলে তারেক রহমান বলেন, “বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, এই জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগোতে পারব না। কাজেই আমরা আমাদের ইশতেহারসহ যেসব কথা আমরা নারীদেরকে ক্ষমতায় ও তার উন্নয়ন সম্পর্কে বলেছি, তা আমরা সরকার গঠন সম্ভব হলে প্রথম দিন থেকে আমরা এই বিষয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা প্রত্যাশা করব যাতে আমরা সকলে মিলে যাতে নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে যেটি মানুষের বহু দিনের প্রত্যাশা।

“সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।”

ভোটের পরিবেশ কেমন দেখছেন প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “সারা বাংলাদেশের খবর এখনো আমি পাইনি।

“গতকাল রাত্রে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, এটা কাম্য নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সেটা কঠোর হস্তে দমন করেছেন। আমি ভোর রাত পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেল খবর দেখেছি।”

তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি
Next Article ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত
DeskNews

আরও খবর

প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%

February 12, 2026

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ইউনূস

February 12, 2026

ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত

February 12, 2026
Demo
আরও দেখুন
খুলনা February 12, 2026

প্রায় ৩৩ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮%

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রথম সাড়ে চার ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণের হার…

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ইউনূস

ভোটের পরিবেশ চমৎকার: জামায়াত

বাংলাদেশ ‘গণতন্ত্রের ট্রেনে উঠে গেল’: সিইসি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.