Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে আসছে বিশাল পরিবর্তন

ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: অভিযোগ বিএনপির

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: অভিযোগ বিএনপির
জাতীয়

ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: অভিযোগ বিএনপির

DeskNewsBy DeskNewsFebruary 11, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করল বিএনপি।

বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদল সিইসির দেখা করে এই অভিযোগ করেছে।

পরে এক ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “মেজর কয়েকটা আমাদের খুব অপছন্দনীয় ঘটনা ঘটেছে। যার জন্য আমরা মনে করেছি যে, এটা আমাদের না খালি, সারা দেশের মানুষ অপছন্দ করতেছে। আমরা মনে করেছি বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো দরকার, যাতে করে এরকম অপছন্দের কাজ আর না ঘটে।

“এর মধ্যে একটা হল যে আপনারা দেখেছেন, সৈয়দপুর এয়ারপোর্টে একজন রাজনীতিবিদের কাছে বড় অংকের টাকা পাওয়া গেছে। এটা নিয়ে আপনার অনেক আলোচনা হচ্ছে অনেক কিছু। ন্যায়-অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতই। কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে, এ সময়ে এটা প্রশ্নবোধক হয়ে যায়।”

বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগ থেকে ‘৭৪ লাখ’ টাকা উদ্ধারের পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দেশের আরও কয়েকটি জায়গায় জামায়াত নেতাকর্মীর কাছ থেকে টাকা উদ্ধারের খবর এসেছে। ভোটারদের টাকা ছড়ানোর অভিযোগে এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামায়াত নেতাকে কারাদণ্ডের খবরও এসেছে।

যদিও সৈয়দপুর বিমানবন্দরে ঘটনা নিয়ে জামায়াতের মুখপাত্র সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একদল লোক বিভিন্ন ধরনের সাজানো ঘটনাগুলো দিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

তিনি বলেন, “ঠাকুরগাঁও জেলা আমির (বেলাল উদ্দিন প্রধান) ঢাকা থেকে আজ (বুধবার) গিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে একটি সাজানো নাটক করেছেন। তিনি (জেলা আমির) তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, ‘আমার ব্যবসার জন্য আমি যাতায়াত করি। ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হবে।’ এজন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল।”

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা ছাড়াও লক্ষ্মীপুর, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার পাথরঘাটা, নোয়াখালী, রাজশাহীর গোদাগারী, ময়মনসিংহের ধোবাউড়া, কক্সবাজারের রামু এবং বগুড়া কাহালুতে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে ‘নগদ টাকা বা বিভিন্ন সামগ্রী বিতরণের’ অভিযোগ করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

ব্রিফিংয়ে তিনি বলেন, “এরকম বেশকিছু নিউজ ও ভিডিও আমরা নির্বাচন কমিশনের ওনাদের কাছে দিয়েছি। আমরা বলেছি যে আইন অনুযায়ী যার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আপনারা সে ব্যবস্থা নেন।

“আপনারা জনগণকে একটু আশ্বস্ত করেন যে, এই বিষয়টা আপনারা পছন্দ করেন না এবং আর কেউ যেন এইটা না করে। সেটা যে দলেরই হোক যাতে না করে কেউ, সেজন্য আপনারা একটা একটা হুঁশিয়ারি বার্তা আপনাদের তরফ থেকে যাক। কারণ ‘আফটার অল’ মানুষ নির্ভর করছে যে নির্বাচন কমিশন এ ব্যাপারে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে।”

কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleতারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
Next Article গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে আসছে বিশাল পরিবর্তন
DeskNews

আরও খবর

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে আসছে বিশাল পরিবর্তন

February 11, 2026

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী

February 11, 2026

সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

February 11, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 11, 2026

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে আসছে বিশাল পরিবর্তন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট।ভোটাররা আলাদা…

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী

সবাইকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.