Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Thursday, April 23
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
আরব আমিরাত

হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২

DeskNewsBy DeskNewsMarch 8, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

সৌদি আরবের আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের আঘাতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয়।

রোববারের হামলার এ ঘটনায় ১২ জন আহত হওয়ার তথ্য এক্স পোস্টে দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

ইরান যুদ্ধ শুরুর পর এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে একজন করে বাংলাদেশি আহত হয়েছিলেন। কুয়েতসহ আরও কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের আহত হওয়ার খবর এসেছিল।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যে রোববার সৌদি আরবে হামলা ও হতাহতের এ খবর সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টের বরাতে দিয়েছে রয়টার্স ও আল জাজিরা।

এতে বলা হয়, আল খারজ শহরের ওই আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল (উড়ন্ত বস্তু নিক্ষেপ) দিয়ে হামলা চালানো হয়।

এর আগে এদিন ইরানের রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের আল-খারজসহ বিভিন্ন স্থানের রেডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাদের দাবি, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত চারটি রেডার ধ্বংস করেছে।

আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা–আইআরএনএ বলেছে, ‘প্রিসিশন ক্ষেপণাস্ত্র’ দিয়ে এসব রেডারে হামলা চালানো হয়।

‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ হলো যুক্তরাষ্ট্রের প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও মাঝপথে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে।

এর আগেও সৌদি আরবে থাকা মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল
Next Article এনআইডি ডেটাবেজে ডাক নাম রাখার প্রস্তাব
DeskNews

আরও খবর

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

April 23, 2026

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

April 23, 2026

হরমুজ প্রণালি মাইন মুক্ত করতে সময় লাগতে পারে ছয় মাস

April 23, 2026
Demo
আরও দেখুন
আরব আমিরাত April 23, 2026

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজগুলো থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের…

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

হরমুজ প্রণালি মাইন মুক্ত করতে সময় লাগতে পারে ছয় মাস

‘বাংলার জয়যাত্রার’ হরমুজ পার হতে ইরানের সহায়তা চাইল বাংলাদেশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.