Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » টানা তিন মাস স্বস্তিহীন মূল্যস্ফীতি
অর্থনীতি

টানা তিন মাস স্বস্তিহীন মূল্যস্ফীতি

DeskNewsBy DeskNewsFebruary 8, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

খাদ্যপণ্যের দাম বাড়ায় টানা তিন মাসের মতো মূল্যস্ফীতি হার বেড়েছে।

জানুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ, যা গত বছরের জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। গেল ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। আর নভেম্বরে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

জানুয়ারির মূল্যস্ফীতির এ হার দিয়ে বোঝায়, গত বছর জানুয়ারি মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের জানুয়ারিতে পেতে খরচ করতে হয়েছে ১০৮ টাকা ৫৮ পয়সা।

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ২৯ শতাংশ। গেল ডিসেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৭১।

অন্যদিকে জানুয়ারিতে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার কমেছে। ডিসেম্বরে এই খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ, জানুয়ারিতে সেটি কমে ৮ দশমিক ৮১ শতাংশ হয়েছে।

জানুয়ারিতে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।

এ সময় গ্রামাঞ্চলে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৭ দশমিক ৬৭ শতাংশ।

আর, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে ডিসেম্বরের ৯ দশমিক ২৬ শতাংশ থেকে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে নেমেছে।

অন্যদিকে, শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ডিসেম্বর মাসের ৮ দশমিক ৫৫ শতাংশ থেকে খানিকটা বেড়ে জানুয়ারিতে ৮ দশমিক ৫৭ শতাংশ হয়েছে।

জানুয়ারিতে শহরাঞ্চলে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৭ দশমিক ৮৭ শতাংশ। আর, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে ডিসেম্বরের ৮ দশমিক ৯৯ শতাংশ থেকে ৮ দশমিক ৫৪ শতাংশে নেমেছে।

মূল্যস্ফীতি বাড়ায় খেটে খাওয়া মানুষের পকেটের ওপর চাপ বাড়লেও মজুরি হারের সূচকে কোনো সুখবর নেই।

সার্বিক মূল্যস্ফীতির হার যেখানে ৮ দশমিক ৫৮ শতাংশ, সেখানে নভেম্বরে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক শূন্য ৮ শতাংশ।

এর অর্থ হল, জীবযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, মানুষের আয় সেভাবে বাড়ছে না।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleভোটের কারণে সীমিত থাকছে মোবাইল ব্যাংকিং সেবা
Next Article নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার
DeskNews

আরও খবর

ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ

February 10, 2026

ক্ষমা চেয়েও পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

February 10, 2026

ভোটের কারণে সীমিত থাকছে মোবাইল ব্যাংকিং সেবা

February 8, 2026
Demo
আরও দেখুন
নির্বাচন February 10, 2026

ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে আগামীকাল বুধবার মধ্যরাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস…

ক্ষমা চেয়েও পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ভোটের কারণে সীমিত থাকছে মোবাইল ব্যাংকিং সেবা

জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭,৩৭৯ পণ্য

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.