Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, May 18
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত
বাংলাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

DeskNewsBy DeskNewsApril 2, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তবে সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি জানিয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, এটি ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগ।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেন, স্ট্যান্ডিং কমিটির বুধবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এ সরকারকে সহযোগিতার লক্ষে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল সন্ধ্যা ৮ ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।”

তবে এ নিয়মের বাইরে রাখা হয়েছে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে।

আরিফুর রহমান টিপু বলেন, এ সিদ্ধান্তে কতটা বিদ্যুৎ সাশ্রয় হবে, তার নির্দিষ্ট কোনো হিসাব তারা এখনো করেননি।

“এটার কোনো হিসাব এখনো করি নাই। আমরা তো আসলে করোনাভাইরাসের সময় এরকম অবস্থায় রাত ৮টা পর্যন্ত দোকান বন্ধ রাখছিলাম। এখন আমরা চিন্তা করলাম, আগের যে পর্যায়টা ছিল, আমরা ওই জায়গায় থাকতে চাই।”

টিপু বলেন, আগে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়মে ব্যবসায়ীরা অভ্যস্ত ছিলেন।

“আগেও আমরা ৮টা পর্যন্ত ছিলাম; এজন্য যারা দোকান ব্যবসায়ী আছে, তাদের কোনো সমস্যা হওয়ার কারণ নেই।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleএলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
Next Article ভূপাতিত যুদ্ধ বিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

April 24, 2026

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

April 23, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

এলপিজির দামে লাফ, ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.