Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » গাজার অবরোধ ভাঙতে ১১ জাহাজের নৌবহর ভূমধ্যসাগরে
ফিলিস্তিন

গাজার অবরোধ ভাঙতে ১১ জাহাজের নৌবহর ভূমধ্যসাগরে

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় প্রবেশের লক্ষ্যে সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের নিয়ে ১১টি জাহাজের একটি আন্তর্জাতিক নৌবহর পূর্ব ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি) আয়োজিত এই অভিযানে প্রায় ১০০ জন আরোহী রয়েছেন।

নৌবহরটির নেতৃত্বে থাকা ‘কনসায়েন্স’ নামের জাহাজে ২৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম। আয়োজকদের তথ্যমতে, নৌযানগুলো বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। শুক্রবার এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, তাঁদের বহরটি ফিলিস্তিনের সময়সীমায় (টাইম জোন) প্রবেশ করেছে।

এই অভিযানের উদ্দেশ্য কেবল মানবিক সহায়তা পৌঁছানো নয়, বরং গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ এবং গণমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা। প্রায় দুই বছর ধরে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে আসছে বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন।

একই সঙ্গে ধারাবাহিক হামলায় গাজার স্বাস্থ্যব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং আন্তর্জাতিক চিকিৎসক দলগুলোর প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এফএফসি।

জাহাজে থাকা এফএফসি-র স্টিয়ারিং কমিটির সদস্য হুয়াইদা আরাফ বলেন, “‘কনসায়েন্স’ শুধু ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের প্রতীক নয়, বরং বিশ্ব বিবেককে জাগ্রত করার ডাক।” ইতালির চিকিৎসক রিকার্ডো কোররাদিনি বলেন, “সাংবাদিক ও চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব সত্য বলা ও জীবন রক্ষা করা। এই মিশন আমাদের সহকর্মীদের প্রতি এক আহ্বান—আর সেই সঙ্গে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও, যাতে তারা নীরবতা ভাঙে।”

২০০৮ সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর আগেও একাধিকবার গাজায় অবরোধ ভাঙার মানবিক প্রচেষ্টা চালিয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleগাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল সংসদ ভবন এলাকা, নৌবহরে হামলার তীব্র নিন্দা
Next Article গাজা যুদ্ধের জেরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিভিন্ন দেশ, বাড়ছে ইসরায়েলের একঘরে হওয়ার চাপ
DeskNews

আরও খবর

ফিলিস্তিনি ভূমি দখলে ইসরায়েলি পদক্ষেপে বাংলাদেশের নিন্দা

February 27, 2026

ইসরাইলের কারাগারে শহিদুল আলম

October 10, 2025

দুই বছর পর শান্তি ফিরছে ফিলিস্তিনে,যুদ্ধবন্ধের চুক্তি

October 10, 2025
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 27, 2026

ফিলিস্তিনি ভূমি দখলে ইসরায়েলি পদক্ষেপে বাংলাদেশের নিন্দা

ইসরায়েল সরকারের ভূমি ক্রয় সংক্রান্ত নতুন আইনের তীব্র নিন্দা করেছে বাংলাদেশ, যে আইনের লক্ষ্য অধিকৃত…

ইসরাইলের কারাগারে শহিদুল আলম

দুই বছর পর শান্তি ফিরছে ফিলিস্তিনে,যুদ্ধবন্ধের চুক্তি

গাজার সাথে ৮ মুসলিম রাষ্ট্রের প্রতারণা ?

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.