Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল সংসদ ভবন এলাকা, নৌবহরে হামলার তীব্র নিন্দা
ফিলিস্তিন

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল সংসদ ভবন এলাকা, নৌবহরে হামলার তীব্র নিন্দা

DeskNewsBy DeskNewsOctober 4, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধ এবং ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকার রাজপথ মুখর হয়ে উঠেছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্লোগানে। শুক্রবার বিকেলে ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’–এর আহ্বানে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভে ৭০টির বেশি সংগঠনসহ বহু সাধারণ মানুষ অংশ নেয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৪৪টি দেশের ৫০০ বিশিষ্ট নাগরিক ৪০টি নৌযানে গাজার অবরুদ্ধ ও অনাহারী মানুষের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলা চালায়। এই অহিংস ও মানবিক উদ্যোগে বাধা দিয়ে ইসরায়েল মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার করেছে উল্লেখ করে আয়োজনের সমন্বয়কারী নয়ন সরকার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কর্মসূচির শুরুতে গাজায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অংশগ্রহণকারীরা প্রায় আধা ঘণ্টা ধরে মানববন্ধন করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন/জাস্টিস ফর অল’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর/জেনোসাইড নো মোর’-এর মতো স্লোগান দেখা যায়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ফার্মগেটের খামারবাড়ি হয়ে পুনরায় সংসদ ভবনের দক্ষিণ গেটে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ কোনো ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক কারণেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে ফিলিস্তিনকে উপনিবেশমুক্ত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা এবং ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানান। একইসঙ্গে, ওই নৌবহরে থাকা বাংলাদেশি আলোকচিত্রশিল্পী শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এই প্রতিবাদ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা গেছে অনেক সাধারণ নাগরিককে। গুলশান থেকে আসা প্রবীণ গৃহবধূ ফেরদৌসী হোসেন ও তার মেয়ে নুসাইবা হোসেন জানান, তারা নির্যাতিত মানুষের প্রতি মানবিক সহানুভূতির জায়গা থেকে অনলাইনে খবর পেয়ে সমাবেশে এসেছেন। একইভাবে, ব্যক্তিগত উদ্যোগে প্রতিবাদ জানাতে এসেছিলেন পুরোনো গাড়ি সংগ্রাহক দিদারুল ইসলাম। তিনি ফিলিস্তিনের পতাকায় সজ্জিত তার ১৯৭০ মডেলের ফক্সভাগেন গাড়িটি নিয়ে মিছিলে যোগ দেন।

নয়ন সরকার জানান, এই আয়োজন ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং মানবিক তাগিদ থেকে উৎসারিত, যেখানে কোনো প্রথাগত সভাপতি বা নির্দিষ্ট বক্তা ছিলেন না। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল সেইভ ফিউচার বাংলাদেশ, প্রচেষ্টা ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার, জুলাই মঞ্চ, রোড সেফটি মুভমেন্ট, বইবন্ধু, এবং জাগ্রত তারুণ্যসহ আরও অনেকে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleখসড়া অধ্যাদেশকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সাত কলেজ শিক্ষার্থীদের
Next Article গাজার অবরোধ ভাঙতে ১১ জাহাজের নৌবহর ভূমধ্যসাগরে
DeskNews

আরও খবর

ইসরাইলের কারাগারে শহিদুল আলম

October 10, 2025

দুই বছর পর শান্তি ফিরছে ফিলিস্তিনে,যুদ্ধবন্ধের চুক্তি

October 10, 2025

গাজার সাথে ৮ মুসলিম রাষ্ট্রের প্রতারণা ?

October 9, 2025
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক October 10, 2025

ইসরাইলের কারাগারে শহিদুল আলম

গাজা অভিমুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা থেকে আটক বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমসহ অধিকারকর্মীদের একটি অংশকে ইসরায়েলের কেৎজিয়েত…

দুই বছর পর শান্তি ফিরছে ফিলিস্তিনে,যুদ্ধবন্ধের চুক্তি

গাজার সাথে ৮ মুসলিম রাষ্ট্রের প্রতারণা ?

ট্রাম্পের পরিকল্পনা ভেস্তে গেলে গাজায় কী হবে ?

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.