Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » কিশোরগঞ্জ সদরে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
বাংলাদেশ

কিশোরগঞ্জ সদরে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

DeskNewsBy DeskNewsSeptember 29, 2025
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

শিক্ষার্থীদের ওপর মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব হ্রাস এবং শিক্ষাঙ্গনে পাঠদানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থী এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ। তিনি জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি দল গঠন করা হবে এবং নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।

ইউএনও মো. কামরুল হাসান মারুফ বলেন, “মুঠোফোনের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, মুঠোফোনের আসক্তি থেকে মুক্ত করে শিক্ষার্থীদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান। এছাড়াও কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleসামাজিক সূচকে এগিয়েও বাল্যবিবাহে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ: ওয়াহিদউদ্দিন মাহমুদ
Next Article হৃদরোগে ৮০% মৃত্যু প্রতিরোধযোগ্য: বগুড়ায় টিএমএসএস-এর সচেতনতামূলক আয়োজন
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.