গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।
শনিবার বিকাল থেকে কেবল আগের ২৪ ঘণ্টাতেই ওই ভূখণ্ডের হাসপাতালগুলো ইসরায়েলি হামলায় নিহত ৭ জনের মৃতদেহ পেয়েছে বলে মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৬০৮ জনে।
কেবল চলমান ‘কাগুজে যুদ্ধবিরতির’ মধ্যেই ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে অন্তত ৮২৮ জনের মৃত্যু হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে আল জাজিরা।
নিহতদের এ তালিকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে ধসে পড়া হাজারো ভবনের নিচে চাপা পড়ারা যুক্ত হয়নি। তাদের নিয়ে এ সংখ্যা লাখ ছাড়াতে পারে বলে অনেক বিশেষজ্ঞরই আশঙ্কা।
ইসরায়েলি অবরোধের কারণে গাজার জরুরি পরিষেবা কর্মীরা প্রয়োজনীয় যন্ত্রপাতি হাতে না পাওয়া ঠিকমতো উদ্ধার কাজও হচ্ছে না, বলেছে আল জাজিরা।

