Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, May 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » তেল আবিবের আকাশে হাজারো কাক, বাইবেলে বলা ‘সর্বনাশের বার্তা’ এসেই গেল?
মধ্যপ্রাচ্য

তেল আবিবের আকাশে হাজারো কাক, বাইবেলে বলা ‘সর্বনাশের বার্তা’ এসেই গেল?

DeskNewsBy DeskNewsMarch 26, 2026
তেল আবিবের সুপরিচিত আজরিয়েলি টাওয়ারসহ বেশ কয়েকটি সুউচ্চ ভবনের চারপাশে হাজারো কাক ঘুরপাক খাচ্ছে। ভিডিও থেকে নেওয়া ছবি। ছবি: এক্স/ডেইলি মেইলে
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

তেল আবিবের আকাশে একসঙ্গে অসংখ্য কাকের ওড়াওড়ি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই একে ‘হারবিঞ্জার অব ডুম’ বা ‘সর্বনাশের আগাম বার্তার’ সঙ্গে তুলনা করছেন।

মঙ্গলবার তেল আবিবের সুপরিচিত আজরিয়েলি টাওয়ারসহ বেশ কয়েকটি সুউচ্চ ভবনের চারপাশে হাজারো কাক ঘুরপাক খাচ্ছে—এমন নাটকীয় দৃশ্যের ভিডিও মুহূর্তের মধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে যায়।

অনেকেই এ শিহরণ জাগানো দৃশ্যের সঙ্গে ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধের যোগসূত্র টানেন; বলেন, এটি আসন্ন মহাবিপর্যয়ের ‘অশুভ লক্ষণ’, বলছে যুক্তরাজ্যভিত্তিক ডেইলি মেইল।

“অনেকেই একে ‘সর্বনাশের আগাম বার্তা’ বিবেচনা করছেন, যার পরই আসে চরম বিপর্যয়,” বলেছেন এক এক্স ব্যবহারকারী।

অনেকেই এর সঙ্গে বাইবেলে করা ভবিষ্যদ্বাণীরও সংশ্লিষ্টতা খুঁজছেন।

তারা বলছেন বুক অব রেভেলেশনের উনবিংশতম অধ্যায়ের ১৭ নম্বর পদের কথা। যেখানে আর্মাগেডন বা চূড়ান্ত যুদ্ধের একটি দৃশ্যের বর্ণনা আছে। এ দৃশ্যে সূর্যে দাঁড়িয়ে থাকা এক স্বর্গদূত মাঝ আকাশে উড়তে থাকা পাখির ঝাঁককে ‘ঈশ্বরের মহাভোজে’ জড়ো হতে চিৎকার করে ডাকেন।

ঘুরপাক খাওয়া কাকের বিশাল ঝাঁক তেল আবিবের আকাশকে কালো করে দিয়েছিল, মনে হচ্ছিল যেন মেঘ একদিক থেকে অন্যদিকে যাচ্ছে—এমন দৃশ্য শহরের বাসিন্দা এবং পরে অনলাইন ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছে, বলছে ডেইলি মেইল।

যদিও এই ভিডিও আসল কিনা, এবং তেল আবিবের আকাশ থেকেই তোলা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে টাইমস নাও।

কিছু কিছু ব্যবহারকারী বলছেন, কাকের ঝাঁকের এ ঘুরপাকের ঘটনা তেল আবিবে নয়, অন্য কোথাও ঘটেছে। কেউ কেউ একে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভিডিও-ও আখ্যা দিয়েছেন।

এদিকে পাখি নিয়ে গবেষণা করা একাধিক বিজ্ঞানী বলছেন, হাজারো কাকের এ ওড়াওড়ি মোটেও অলৌকিক কোনো ঘটনা নয়; বছরের নির্দিষ্ট এক সময়ে পরিযায়ী পাখিদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম ব্যস্ত পথ তেল আবিব; কাকের এই বিশাল ঝাঁক তারই অংশ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর বসন্তে মোটাদাগে ৫০ কোটির মতো পাখি ইসরায়েল পাড়ি দেয়, কালোমাথা কাকেরা বাসা বাঁধতে শহরাঞ্চলগুলোতে জড়োও হয়।

মৌসুম পরিবর্তনকালীন আচরণ, পরিবেশগত কিংবা স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাতসহ অনেক কারণে প্রতিবছরই মার্চ বা তার আশপাশের সময়ে হাজার হাজার কাককে তেল আবিবের মতো শহর ছাড়তে দেখা যায়।

বিজ্ঞানীরা এই কাক ওড়ার নাটকীয় দৃশ্যকে নিয়মিত পরিযায়ী ঘটনা হিসেবে দেখতে চাইলেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই তা মানতে চাইছেন না। তাদের মতে, বিশাল এই কাকের ঝাঁকের পেছনে ভয়ঙ্কর কোনো রহস্য লুকিয়ে আছে।

“সভ্যতার জন্য ভয়ানক অশুভ লক্ষণ। ইংল্যান্ডে এমন কিছু ঘটলে তাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হতো, রোমানরা হয়তো এই লক্ষণ দেখে পুরো যুদ্ধই বন্ধ করে দিত,” এক্সে এমনটাই লিখেছেন এক ব্যবহারকারী।

প্রাচীন রোমে অগার্স নামে পরিচিত ভবিষ্যদ্বাণী দেওয়া যাজকরা আকাশের দিকে কড়া নজর রাখতেন। তারা পাখি ও তাদের ওড়াওড়ির ধরনকে ঈশ্বরের বার্তা হিসেবে দেখতেন এবং সেসব বার্তা যুদ্ধ, নেতৃত্ব বা বড় বড় অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতো।

অনেক প্রাচীন উপকথায়ও পাখির বিশাল বা অস্বাভাবিক ঝাঁককে আসন্ন ‘অমঙ্গলের বার্তা’ হিসেবে দেখা হতো।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে এই ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে টাওয়ার অব লন্ডনে রাখা সুবিখ্যাত দাঁড়কাকগুলোর প্রসঙ্গও টেনেছেন। কথিত আছে—দাঁড়কাকগুলো দুর্গটি ছেড়ে গেলে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটবে।

ঐতিহ্য ধরে রাখতে টাওয়ারটিতে এখনও স্থায়ীভাবে অন্তত ছয়টি দাঁড়কাক রাখা হয়। এক দাঁড়কাক বিশারদ তাদের দেখাশোনাও করেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleউড়োজাহাজের জ্বালানির দাম এবার লিটারে বাড়ল ৯০ টাকা
Next Article পর্যটন ভিসায় ইরানিদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করছে অস্ট্রেলিয়া
DeskNews

আরও খবর

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026

ইরান-লেবাননে ‘নজিরবিহীন’ অভিযান, দাবি মোসাদ প্রধানের

April 28, 2026

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

April 23, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে অচলাবস্থা চলার মধ্যে ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর দিয়েছে…

ইরান-লেবাননে ‘নজিরবিহীন’ অভিযান, দাবি মোসাদ প্রধানের

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

হরমুজ প্রণালি মাইন মুক্ত করতে সময় লাগতে পারে ছয় মাস

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.