ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
ইসরায়েল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় আঘাত হানে। এতে একটি ভবন আংশিকভাবে ধসে পড়ে এবং সেখানে থাকা লোকজন আহত হন।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। ধ্বংসস্তূপে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
একই দিনে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে ইসরায়েলের উত্তরাঞ্চলেও। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, সেখানে হিজবুল্লাহর হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ক্রমবর্ধমান এই হামলা-পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
সূত্র: আল জাজিরা

