Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Saturday, May 9
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের
আন্তর্জাতিক

দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের

DeskNewsBy DeskNewsMarch 19, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বিখ্যাত ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল প্রতিষ্ঠানের মালিকানায় বড় পরিবর্তন এসেছে। লিন ফরেস্টার ডি রথচাইল্ডের হাতে থাকা ইকোনমিস্ট গ্রুপের ২৬ দশমিক ৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন কানাডীয় ধনকুবের স্টিফেন স্মিথ। ১৮৩ বছরের ইতিহাসে প্রতিষ্ঠানটির মালিকানা কাঠামোতে এটি তৃতীয় বড় ধরনের পরিবর্তনের ঘটনা।

স্মিথ এবং তার পারিবারিক হোল্ডিং কোম্পানি স্মিথ ফাইন্যান্সিয়াল করপোরেশন এই শেয়ার কিনেছে। প্রভাবশালী পরামর্শক গ্রুপ গ্লাস লুইসের সহমালিকানাসহ বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এই কোম্পানির অধীনে। তবে কত টাকার বিনিময়ে এই শেয়ার কেনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

দ্য ইকোনমিস্ট গ্রুপ (টিইজি) বিশ্বজুড়ে সমাদৃত সাপ্তাহিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের মূল প্রতিষ্ঠান। এ ছাড়া এই গ্রুপের ডিজিটাল প্রকাশনা ১৮৪৩ ম্যাগাজিন এবং একটি বিজনেস ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে।

২০২৫ সালের মার্চ পর্যন্ত আর্থিক বছরের হিসাব অনুযায়ী, গ্রুপটি ৩৬ কোটি ৯০ লাখ পাউন্ড (১ ব্রিটিশ পাউন্ড=১৬৩ টাকা) আয় করেছে এবং সব খরচ বাদ দিয়ে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড মুনাফা করেছে। একই সময়ে দ্য ইকোনমিস্টের গ্রাহক সংখ্যা ৩ শতাংশ বেড়ে ১২ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে।

এই চুক্তি সম্পন্ন হওয়ার জন্য ইকোনমিস্ট গ্রুপের পরিচালনা পর্ষদ এবং চারজন স্বতন্ত্র ট্রাস্টির অনুমোদনের প্রয়োজন হবে। এই ট্রাস্টিরা মূলত ইকোনমিস্টের সম্পাদকীয় মূল্যবোধ বজায় রাখার দায়িত্বে নিয়োজিত।

এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই বিনিয়োগ ইকোনমিস্টের দীর্ঘদিনের সম্পাদকীয় স্বাধীনতার ঐতিহ্যের প্রতি স্টিফেন স্মিথের পূর্ণ সমর্থনকে প্রতিফলিত করে। এর ফলে ইকোনমিস্টৈর কৌশল ও কার্যক্রম কোনো প্রভাব ছাড়াই অব্যাহত থাকবে।’

ইকোনমিস্ট গ্রুপের একজন মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে বর্তমান শেয়ারহোল্ডার লিন ফরেস্টার ডি রথচাইল্ড, তার পরিবার এবং পারিবারিক ফাউন্ডেশনের কাছ থেকে ২৬ দশমিক ৯ শতাংশের ছোট শেয়ার কেনার বিষয়ে স্টিফেন স্মিথ ও তার কোম্পানি স্মিথ ফাইন্যান্সিয়াল একটি চুক্তিতে পৌঁছেছে।’

ফরেস্টার ডি রথচাইল্ড, তার পরিবার এবং পারিবারিক ফাউন্ডেশন ২০০২ সাল থেকে ইকোনমিস্ট গ্রুপে এই শেয়ারের মালিক ছিল। গত অক্টোবরে রথচাইল্ড পরিবার প্রতিষ্ঠানটিতে তাদের থাকা মালিকানা বিক্রির জন্য আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ল্যাজার্ডকে নিয়োগ দেয়। এর মধ্যে ইকোনমিস্ট গ্রুপের প্রায় ২০ শতাংশ ভোটাধিকার বা ভোটিং শেয়ারও অন্তর্ভুক্ত।

এই প্রতিষ্ঠানের মালিকানা কাঠামো বেশ জটিল। বর্তমানে পারিবারিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বর্তমান ও সাবেক সহকর্মী এবং তাঁদের পরিবার মিলিয়ে প্রায় ১ হাজার শেয়ারহোল্ডার রয়েছেন।

রথচাইল্ড পরিবারের যে অংশটি স্টিফেন স্মিথ কিনছেন, তার মধ্যে সাধারণ শেয়ারের পাশাপাশি বিশেষ ‘এ’ শ্রেণির শেয়ারও রয়েছে। ফলে পরিচালনা পর্ষদের পরিচালক নিয়োগের ক্ষেত্রে তিনি মত দেওয়ার সুযোগ পাবেন।

আগনেলি পরিবারের বিনিয়োগ সংস্থা এক্সের এই গ্রুপের ৪৩ দশমিক ৪ শতাংশ শেয়ারের মালিক, যার মধ্যে সব কটি বিশেষ ‘বি’ শ্রেণির শেয়ার অন্তর্ভুক্ত। এ ছাড়া ট্রাস্টিদের হাতেও কিছু শেয়ার রয়েছে। দ্য ইকোনমিস্টের সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার স্বার্থে নির্দিষ্ট কিছু করপোরেট কর্মকাণ্ডের ক্ষেত্রে এই ট্রাস্টিদের সম্মতির প্রয়োজন হয়।

কোনো একক শেয়ারহোল্ডার বা শেয়ারহোল্ডারদের কোনো গোষ্ঠী সম্মিলিতভাবে মোট ভোটাধিকারের ২০ শতাংশের বেশি ব্যবহার করতে পারে না। ফলে মূলত এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো সুযোগ নেই।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleকাতারের গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত
Next Article ইরান থেকে বাকু হয়ে ফিরছেন ২৮০ বাংলাদেশি
DeskNews

আরও খবর

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

April 23, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হলেও গাজা ভূখণ্ডে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার…

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

হরমুজ প্রণালি মাইন মুক্ত করতে সময় লাগতে পারে ছয় মাস

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.