Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে

হাদি হত্যা: কলকাতায় গ্রেপ্তারদের ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার অপেক্ষা

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ঘোষণা ইসরায়েলের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, March 17
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে
আরব আমিরাত

ইরান যুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, ১৯ ভারতীয়কে গ্রেপ্তারের নির্দেশ আমিরাতে

DeskNewsBy DeskNewsMarch 16, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কন্টেন্ট অনলাইনে প্রকাশের জন্য ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

আমিরাতের সংবাদ সংস্থা এমিরেটস  জানিয়েছে, এদের মধ্যে ১৯ জনই ভারতীয়।

দুই দফায় এই পদক্ষেপ নিয়েছে আমিরাত প্রশাসন। প্রথম দফায়, শনিবার ১০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেয় তারা। তাদের মধ্যে দু’জন ভারতীয়। তার পরে দ্বিতীয় দফায় ২৫ জনকে গ্রেপ্তারের কথা বলা হয়। তাদের মধ্যে ১৭ জন ভারতীয়।

আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সংঘাতের পরিস্থিতি নিয়ে যাতে ভুয়া খবর প্রচার না হয়, সেজন্য গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন ভুল তথ্যের প্রচার রোধে ডিজিটাল পরিসরে নিবিড় নজরদারির আওতায় এসব গ্রেপ্তারি আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, “তদন্ত এবং নজরদারিতে দেখা গেছে, অভিযুক্তরা মূলত তিন ভাগে বিভক্ত। তাদের কাজকর্মের ভিত্তিতে সেই বিভাজন করা হয়েছে। এক দল ঘটনার কিছু প্রকৃত ভিডিও পোস্ট করেছে। ফলে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে।

দ্বিতীয় দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ফুটেজ প্রকাশ করেছে। তৃতীয় দলটি শত্রুপক্ষের গুণগান করে তথ্য প্রচার করেছে।

আমিরাত প্রশাসন বলছে, তাদের পোস্ট করা ভিডিও ও কন্টেন্ট মানুষকে ভুল পথে চালিত করতে পারে। সে কারণে আটককৃত ৩৫ জনকে দ্রুত বিচার করা হবে। দোষ প্রমাণিত হলে তাদের এক বছরের জেল হতে পারে এবং জরিমানা হতে পারে।

রোববার থেকে নতুন করে হামলার মাত্রা বেড়েছে আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এ মুহূর্তে সেগুলোকে আটকানোর জন্য কাজ করছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleহাদি হত্যা: কলকাতায় গ্রেপ্তারদের ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার অপেক্ষা
DeskNews

আরও খবর

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ঘোষণা ইসরায়েলের

March 16, 2026

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও স্বজনদের খোঁজে মানুষের চেষ্টা

March 16, 2026

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

March 15, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক March 16, 2026

ইরানে আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ঘোষণা ইসরায়েলের

ইরানজুড়ে রাতভর তীব্র বিমান হামলা চালানোর পাশাপাশি যুদ্ধ আরও অন্তত তিন সপ্তাহ বাড়ানোর বিস্তারিত পরিকল্পনা…

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও স্বজনদের খোঁজে মানুষের চেষ্টা

কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.