Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

মুজতাবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিটি করপোরেশনে প্রশাসক পদে আরও ৫বিএনপি নেতা

শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 15
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » সিটি করপোরেশনে প্রশাসক পদে আরও ৫বিএনপি নেতা
জাতীয়

সিটি করপোরেশনে প্রশাসক পদে আরও ৫বিএনপি নেতা

DeskNewsBy DeskNewsMarch 14, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ছয় সিটি করপোরেশনের ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লাতেও বিএনপি নেতাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।

শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বরিশাল সিটির করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলে আসছেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন সেখানকার নগর সংস্থার দায়িত্ব।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী; তিনি রংপুর মহানগরের সদস্য সচিব।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন সেখানকার সিটি করপোরেশনের প্রশাসক।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকার দলীয়দের বসানো হয়।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব পান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, উত্তরে ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক পদে বসানো হয়।

২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleশান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী
Next Article মুজতাবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
DeskNews

আরও খবর

মুজতাবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

March 14, 2026

শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

March 14, 2026

কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

March 14, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক March 14, 2026

মুজতাবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনিসহ দেশটির সামরিক ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে…

শান্তির বাংলাদেশ গড়ে তুলব: প্রধানমন্ত্রী

কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

জামিনে কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীর

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.