Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘বাংলার জয়যাত্রার’ হরমুজ পার হতে ইরানের সহায়তা চাইল বাংলাদেশ

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

মার্কিন-ইরান টানাপোড়েন: আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতি নিয়েও শঙ্কা

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, April 22
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত থাকবে
জাতীয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত থাকবে

DeskNewsBy DeskNewsMarch 5, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বিদায় ও প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকার রাষ্ট্রাচার সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বা দেশে ফিরলে বিমানবন্দরে কেবল চারজন সরকারি প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা হলেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

বৃহস্পতিবার জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের ২৮ অগাস্ট জারি করা রাষ্ট্রাচার সংক্রান্ত নির্দেশনা বাতিল করে নতুন এই বিধান কার্যকর করা হয়েছে।

বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে দেশে ফেরার সময় অনুসরণীয় রাষ্ট্রাচার সংক্রান্ত আগের নির্দেশাবলিতে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান বিদেশ সফরে গেলে বিমানবন্দরে উপস্থিত থাকার তালিকা ছিল তুলনামূলকভাবে বড়।

সেই তালিকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী চিফ হুইপ, ডিপ্লোম্যাটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, পুলিশের মহাপরিদর্শক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালকসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

এ ছাড়া প্রয়োজনে আরও কিছু সরকারি কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য তালিকায় রাখা হয়েছিল।

নতুন নির্দেশনায় এই দীর্ঘ তালিকা বাদ দিয়ে রাষ্ট্রাচারকে সংক্ষিপ্ত করা হয়েছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleখালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার
Next Article অফিসে প্রয়োজনের অতিরিক্ত লাইট-ফ্যান বন্ধসহ ১১ নির্দেশনা
DeskNews

আরও খবর

মার্কিন-ইরান টানাপোড়েন: আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতি নিয়েও শঙ্কা

April 20, 2026

এলপিজির দামে লাফ, ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

April 20, 2026

সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু

April 20, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 20, 2026

মার্কিন-ইরান টানাপোড়েন: আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতি নিয়েও শঙ্কা

যুক্তরাষ্ট্র ইরানের একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর প্রতিশোধ গ্রহণের প্রত্যয় জানিয়েছে ইরান, এতে করে…

এলপিজির দামে লাফ, ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু

১০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.