Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘বাংলার জয়যাত্রার’ হরমুজ পার হতে ইরানের সহায়তা চাইল বাংলাদেশ

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

মার্কিন-ইরান টানাপোড়েন: আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতি নিয়েও শঙ্কা

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, April 20
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » দুই উপদেষ্টা এবং আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
জাতীয়

দুই উপদেষ্টা এবং আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

DeskNewsBy DeskNewsMarch 4, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

মন্ত্রী মর্যাদার দুজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব নতুন করে বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার গঠনের দুই সপ্তাহের মাথায় তাদের দপ্তর পুনর্বণ্টন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উপদেষ্টাদের মধ্যে নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এতদিন ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন আগের দায়িত্বের সঙ্গে নজরুল ইসলাম খানকে কৃষি এবং রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে মো. শরীফুল আলম বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ভার কমিয়ে এখন তাকে কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেওয়া হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দেখভাল করছিলেন। এখন থেকে তিনি কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়– এই তিন দপ্তরে প্রতিমন্ত্রী ছিলেন দুজন।

দায়িত্ব ভাগ করে দিয়ে তাদের মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয় এবং মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দেখভাল করতে বলা হয়েছে।

বিএনপির শরিক দলের নেতা হিসেবে সরকারে দায়িত্ব পাওয়া গণসংহতি আন্দোলনের মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে শুরুতে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। দপ্তর পুনর্বণ্টনে এখন তার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

ফারজানা শারমীন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। এখন থেকে তিনি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয় দেখবেন।

বিএনপির শরিক দল গণ অধিকার পরিষদের নেতা মো. নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছিল। এখন তার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

বিএনপির আরেক শরিক নেতা এনডিএফের ববি হাজ্জাজকে শুরুতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছিল। এখন থেকে তিনি কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেখবেন।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন এবং সেদিনই তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। পরে ২৪ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী সেই দপ্তরের দায়িত্ব নতুন প্রজ্ঞাপনে পুনর্বণ্টন করা হল।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা ইউনূসের
Next Article  ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
DeskNews

আরও খবর

মার্কিন-ইরান টানাপোড়েন: আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতি নিয়েও শঙ্কা

April 20, 2026

এলপিজির দামে লাফ, ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

April 20, 2026

সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু

April 20, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 20, 2026

মার্কিন-ইরান টানাপোড়েন: আলোচনা অনিশ্চিত, যুদ্ধবিরতি নিয়েও শঙ্কা

যুক্তরাষ্ট্র ইরানের একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর প্রতিশোধ গ্রহণের প্রত্যয় জানিয়েছে ইরান, এতে করে…

এলপিজির দামে লাফ, ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ২১২ টাকা

সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু

১০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি ইসরায়েল ও লেবানন: ট্রাম্প

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.