Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা গেল বাস

নিলামে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

থ্যাইলান্ডে ছুটি কাটানোর নানা মুহূর্ত মিমের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 25
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা গেল বাস
আন্তর্জাতিক

১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা গেল বাস

DeskNewsBy DeskNewsFebruary 24, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় গিয়েছে একটি বাস।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতের বাসটি ত্রিপুরায় প্রবেশ করে বলে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি মো. আব্দুস সাত্তার জানান।

তিনি বলেন, “তিনজন যাত্রী ও বাসের স্টাফসহ ছয়জন নিয়ে মঙ্গলবার ভারতীয় বাস সেদেশে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০ ফেব্রুয়ারি একটি বাস ভারতে যায় ও পরের দিন ফিরে আসে।”

২৮ ফেব্রুয়ারি থেকে নিয়মিতভাবে মৈত্রী ও শ্যামলী পরিবহনের দুটি বাস চলাচলের কথা রয়েছে। সপ্তাহের ছয় দিন বাস চলাচল করবে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়।

শুরুর দিকে বাসে যাত্রী কম থাকলেও বাংলাদেশে ভিসা সংক্রান্ত জটিলতা কাটলে এ অবস্থা থেকে সহজেই উত্তরণ হওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০০১ সালে আন্তর্জাতিক এ বাস সার্ভিস চালু হয়। ২০২৪ সালের ৫ অগাস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। নির্বাচনের পর ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা স্বাভাবিক হয়েছে। এরপরই বাস সার্ভিস পুনরায় চালু হচ্ছে।

ত্রিপুরা রাজ্যের একাধিক সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাতে বলা হয়, আগরতলা সীমান্তে বাস সার্ভিসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, “মৈত্রী ছাড়া উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। মৈত্রী ও সহযোগিতার মাধ্যমেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়।”

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন চপল বলেন, “দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সামাজিক সম্পর্ক বজায় থাকবে এটাই আমাদের প্রত্যাশা।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleনিলামে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
DeskNews

আরও খবর

ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

February 20, 2026

এপস্টিন কেলেঙ্কারি: সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

February 19, 2026

তারেকের রহমানের জন্য ফুল, মিষ্টি পাঠিয়েছেন মমতা

February 16, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 20, 2026

ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

প্রায় দুই মাস বন্ধ রাখার পর দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার…

এপস্টিন কেলেঙ্কারি: সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

তারেকের রহমানের জন্য ফুল, মিষ্টি পাঠিয়েছেন মমতা

তারেকের রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.