Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

যুদ্ধ বিরতির দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪

যুদ্ধবিরতিকে স্বাগত, তবে ট্রাম্পের ওপর আস্থা পাচ্ছেন না বিশ্বনেতারা

ইরানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর ইউরেনিয়াম সমৃদ্ধ হবে না: ট্রাম্প

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, April 12
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » নিলামে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
বাণিজ্য

নিলামে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

DeskNewsBy DeskNewsFebruary 24, 2026
stack of one hundred dollars notes on dollars background
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ডলারের বাজার ‘স্থিতিশীল রাখতে’ ব্যাংক থেকে নিলামে আরও ১২ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার ১২২ টাকা ৩০ পয়সা দরে আটটি ব্যাংক থেকে ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য দিয়ে বলেছেন, চলতি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংক ১৪৪ কোটি ৮০ লাখ ডলার কিনেছে।

এ নিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত মোট ৫৩৮ কোটি ৫০ লাখ ডলার কেনার তথ্য দেন তিনি।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুদ্রানীতি ঘোষণার সময়ে ডলার কেনা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নে গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, ডলার কেনা না হলে টাকার মান আরো পড়ে গিয়ে আমদানি খরচ বাড়িয়ে দেবে। তাতে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এই কৌশলের পাশাপাশি ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে চলছে কেন্দ্রীয় ব্যাংক।

সবশেষ তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দিন শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম৬ পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি দাঁড়ায় ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

আইএমএফের পরামর্শ মেনে গত বছরের মে মাসে ডলারের দর বাজারভিত্তিক করে দেয় বাংলাদেশ ব্যাংক।

পরে এ বিষয়ে গভর্নর দাবি করেন, আইএমএফের চাপে নয়, বরং বাজার বিবেচনায় নিয়ে তা বাজারভিত্তিক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক গেল বছর ১৩ জুলাই প্রথম নিলামে ডলার কেনা শুরু করে। সেদিন নিলামে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছিল।

এর আগে বিভিন্ন সময় বাণিজ্যিক ব্যাংক থেকে নির্ধারিত দরে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গেল বছর থেকেই প্রথম নিলামে ডলার কেনা শুরু হয়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleথ্যাইলান্ডে ছুটি কাটানোর নানা মুহূর্ত মিমের
Next Article ১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা গেল বাস
DeskNews

আরও খবর

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

April 2, 2026

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

March 30, 2026

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

March 27, 2026
Demo
আরও দেখুন
অর্থনীতি April 2, 2026

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)…

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

তেলের দামের চাপ সামাল দিতে পেট্রল–ডিজেলে শুল্ক কমাল ভারত

তেল আবিবের আকাশে হাজারো কাক, বাইবেলে বলা ‘সর্বনাশের বার্তা’ এসেই গেল?

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.