Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা গেল বাস

নিলামে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

থ্যাইলান্ডে ছুটি কাটানোর নানা মুহূর্ত মিমের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 25
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ৫ আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির
জাতীয়

৫ আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন: জামায়াত আমির

DeskNewsBy DeskNewsFebruary 24, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

গণ-অভ্যুত্থানের দিন ২০২৪ সালের ৫ আগস্ট বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। এর আগে একটি গণমাধ্যমে দুই পর্বে রাষ্ট্রপতির সাক্ষাৎকার ছাপা হয়।

সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ২০২৪ সালের ৫ আগস্ট–পরবর্তী সময়ে তার টিকে থাকার পেছনে বিএনপি জোট ও সশস্ত্র বাহিনীর সমর্থনের কথা বলেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন। এ ছাড়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন, তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগসহ নানা বিষয় উঠে এসেছে।

রাষ্ট্রপতির সেই সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করে জামায়াত আমির ফেসবুক পোস্টে লেখেন, ‘৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।’

শফিকুর রহমান লেখেন, ‘কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’

পোস্টের শেষ দিকে জামায়াত আমির লেখেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleদুর্নীতির অভিযোগ অস্বীকার করে তাজুল ইসলামের বিবৃতি
Next Article থ্যাইলান্ডে ছুটি কাটানোর নানা মুহূর্ত মিমের
DeskNews

আরও খবর

১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা গেল বাস

February 24, 2026

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তাজুল ইসলামের বিবৃতি

February 24, 2026

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন

February 24, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 24, 2026

১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা গেল বাস

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ঢাকা হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় গিয়েছে…

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে তাজুল ইসলামের বিবৃতি

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন

নতুন আইজিপি আলী হোসেন ফকির

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.