Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, May 26
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী
জাতীয়

তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী

DeskNewsBy DeskNewsFebruary 21, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মত তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন।

প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানিয়েছেন, শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি পৌঁছান।

এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রেস সচিব আবদুল্লাহ এম ছালেহ বলেন, “প্রধানমন্ত্রী আজকে তেজাগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম অফিস করেছেন। তিনি অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।”

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় পুরনো অনেক কর্মকর্তা-কর্মচারীর নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন তারেক রহমান এবং বিশেষ মোনাজাত করেন। সেখানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী তার কক্ষে বসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এই সময়ে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে দুইদিন অফিস করেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ
Next Article শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

May 2, 2026

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

May 2, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

ইরান-লেবাননে ‘নজিরবিহীন’ অভিযান, দাবি মোসাদ প্রধানের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.