Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান–ইরান আলোচনা

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, April 6
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » তারেকের রহমানের জন্য ফুল, মিষ্টি পাঠিয়েছেন মমতা
আন্তর্জাতিক

তারেকের রহমানের জন্য ফুল, মিষ্টি পাঠিয়েছেন মমতা

DeskNewsBy DeskNewsFebruary 16, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ফুল আর মিষ্টি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

শনিবার পাঠানো এই ফুল-মিষ্টির সঙ্গে একটা শুভেচ্ছাবার্তা থাকার তথ্যও দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মমতার পাঠানো এসব উপহার গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

বিএনপি নেতাদের বরাতে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর টেলিফোনে তারেক রহমান ও মমতার মধ্যে আলাপও হয়েছে।

এর আগে শুক্রবার ভোটের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানান মমতা।

তিনি লেখেন, “নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করায় আমি তারেক ভাই, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলকে অভিনন্দন জানাই।

“আমি সবসময় আশা করি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তরিক সম্পর্ক অব্যাহত থাকবে।”

মঙ্গলবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ক্ষমতা নেওয়ার পর তারেক রহমানকে পশ্চিমবঙ্গের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে নজর দিতে হবে।

বিএনপির এক নেতা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “তিস্তার পানি চুক্তি এ ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা তারেক রহমানকে সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের ন্যায্য পানির অধিকার আদায়ের কথা বিএনপির ইশতেহারেও রয়েছে।”

তবে মমতা বরাবরই তিস্তার পানি বণ্টন চুক্তির বিরোধী। তার যুক্তি, তিস্তায় পর্যাপ্ত পানি নেই এবং এই পানির ভাগ বাংলাদেশকে দিলে তার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleকর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা
Next Article জুলাই সনদে সই করতে যমুনায় যাবে এনসিপি
DeskNews

আরও খবর

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

April 5, 2026

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

April 4, 2026

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

April 4, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক April 5, 2026

ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আর্টেমিস–২ নভোচারীরা

চাঁদের চারপাশে ঐতিহাসিক অভিযানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্টেমিস–২–এর নভোচারীরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। নাসা জানিয়েছে,…

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব

ইসমাইল–রোনানের বীরত্বে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভূপাতিত যুদ্ধ বিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.