Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Monday, March 30
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » সুষ্ঠু ভোটে সন্তোষ প্রকাশ, সংযম বজায় রাখার আহ্বান ইউনূসের
জাতীয়

সুষ্ঠু ভোটে সন্তোষ প্রকাশ, সংযম বজায় রাখার আহ্বান ইউনূসের

DeskNewsBy DeskNewsFebruary 12, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায়’ জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ফল ঘোষণার পরও যেন রাজনৈতিক দলগুলোর সংযম অব্যাহত থাকে।

বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ শেষে এক বিবৃতিতে তিনি বলেন, “ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচনসংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব— এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে, গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী ও ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই।

“তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।”

প্রধান উপদেষ্টা বলেন, “আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই— চূড়ান্ত ফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।

“এই নির্বাচন আমাদের জন্য মহা আনন্দের ও উৎসবের। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হলো।

তিনি বলেন, “এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল। এই ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে।

“আসুন, গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় আমরা একসঙ্গে কাজ করি।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleভোট গণনা চলছে, ২৯৯ আসনে ফলের অপেক্ষা
Next Article জালিয়াতির মাধ্যমে সরকার হলে তারা জনগণের দুঃখ বুঝবে না: জামায়াতের আমির
DeskNews

আরও খবর

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

March 29, 2026

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

March 29, 2026

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

March 29, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 29, 2026

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হওয়া বাড়তি চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংক সতর্কতার…

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.