Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » রাজধানীতে ৪০টি খেলার মাঠের প্রতিশ্রুতি তারেকের
জাতীয়

রাজধানীতে ৪০টি খেলার মাঠের প্রতিশ্রুতি তারেকের

DeskNewsBy DeskNewsFebruary 8, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা শহরকে ‘নিরাপদ শহর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকায় নির্বাচনি প্রচারণার প্রথম দিনে বিকল ৩টা ৪৫ মিনিটে ঢাকা-১৭ আসনে মিরপুরের ইসিবি চত্বরে এক পথসভায় বিএনপি চেয়ারম্যান এই প্রতিশ্রুতি দেন। সেখানে তিনি বলেন, এই শহরে ‘৪০টি খেলার মাঠ করা হবে’।

তিনি বলেন, “আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে এবং এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশের শহর, এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোন সময়ে হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করতে পারবেন। আমরা ঢাকাকে একটি সুন্দর শহর গড়ে তুলতে চাই। যে শহরে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবেন।”

খেলার মাঠ করে দেওয়ার কথা দিয়ে তারেক বলেন, “এখানে একটু আগে আবদুস সালাম সাহেব বলেছেন, এই এলাকায় খেলার মাঠ নেই। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বিএনপি ১২ তারিখে ভোটের মাধ্যমে সরকার গঠন করলে শুধু এই এলাকাতে নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব ইনশাল্লাহ যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরুব্বিরা, মা বোনেরা বিকেল বেলায় বা তাদের প্রয়োজনের সময় যেন মাঠে হাঁটা-চালা করতে পারেন।”

এ সময় দেশ গড়ার জন্য ধানের শীষে ভোট চান তারেক রহমান।

নিজের সম্পর্কে তিনি বলেন, “আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, এই এলাকা থেকে প্রার্থী হয়েছি। আমি এই এলাকারই সন্তান, আমি ছোটবেলা থেকে, আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি, আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে আমার এবং আমার ভাইয়ের, আমাদের বিয়ের শাদী এই এলাকাতেই হয়েছে।

“কাজেই আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরুব্বি, এলাকার মায়েদের কাছে, এই এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আজ আমি ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমার এলাকাবাসী ভাই-বোন, মুরুব্বীদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা এলাকায় এই এলাকায় ধানের শীষকে ইনশাআল্লাহ নির্বাচিত করেন।”

ওই এলাকার ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রস্তুত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

এই পথসভায় ঢাকা-১৭ আসনের তারেক রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।

ইসিবি চত্বরে বক্তব্য দিয়ে পরবর্তী পথসভার জন্য ১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

ঢাকায় পথসভার প্রথম দিনে তারেক রহমান ঢাকা-১৬ আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে, ঢাকা-১৫ আসনে মীরপুর, ঢাকা-১৪ আসনে মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, ঢাকা-১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাতারপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleভোট স্থগিতের গুজবে কান না দেওয়ার অনুরোধ ইসির
Next Article ভোটের কারণে সীমিত থাকছে মোবাইল ব্যাংকিং সেবা
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

February 10, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.