Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ট্রাম্পকে ঠেকাতে গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স
আমেরিকা

ট্রাম্পকে ঠেকাতে গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স

DeskNewsBy DeskNewsFebruary 7, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর ডেনমার্কের এই দ্বীপাঞ্চলটির সঙ্গে সংহতি প্রকাশ করতে সেখানে প্রথম কনস্যুলেট খুলতে চলেছে কানাডা ও ফ্রান্স।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনস্যুলেট উদ্বোধন করতে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে যাচ্ছে কানাডার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল।

এ দলে কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন এবং পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দও আছেন। কানাডার একটি কোস্টগার্ড জাহাজ তাদের সঙ্গে থাকবে।

গ্রিনল্যান্ডে যাত্রা শুরুর আগে সাইমন এক বক্তব্যে বলেন, কানাডা দৃঢ়ভাবে গ্রিনল্যান্ডের মানুষের পাশে আছে। গ্রিনল্যান্ডের মানুষ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”

কানাডার মতো একইভাবে গ্রিনল্যান্ড সফরে যাচ্ছে ফরাসি কর্মকর্তাদের একটি দলও। তারাও শুক্রবারেই গ্রিনল্যান্ডে তাদের কনস্যুলেট উদ্বোধন করবে।

গ্রিনল্যান্ডে বিদেশি সম্পৃক্ততার ঐতিহাসিক সম্প্রসারণ ঘটতে চলেছে এই দুই দেশের কূটনৈতিক মিশন খোলার মধ্য দিয়ে। এতদিন পর্যন্ত গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে কেবল আইসল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক কনস্যুলেট ছিল।

জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলার পর দ্বীপটিতে ফ্রান্স ও কানাডার কনস্যুলেট খোলাটা গ্রিনল্যান্ডবাসীর প্রতি নেটো মিত্রদেশগুলোর সমর্থন অব্যাহত রাখারও একটি সংকেত।

কানাডা গ্রিনল্যান্ডে কনস্যুলেট খোলার ঘোষণা দিয়েছিল ২০২৪ সালের শুরুতেই। ২০২৫ সালে কনস্যুলেট উদ্বোধন করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সে পরিকল্পনা পিছিয়ে যায়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleমার্কিন নাগরিকদের ‘ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের
Next Article জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়, বিএনপি একাই সক্ষম
DeskNews

আরও খবর

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

March 28, 2026

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

March 27, 2026

২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটের ঘটনা গবেষণার জন্য গুরুত্বপূর্ণ দলিল: তারেক রহমান

March 27, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক March 28, 2026

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত প্রশমনে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তুরস্ক—এমনটাই জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তাদের…

আলোচনা ব্যর্থ হলেই ইরানে বড় আঘাত—ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি

২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটের ঘটনা গবেষণার জন্য গুরুত্বপূর্ণ দলিল: তারেক রহমান

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি কর্মকর্তা

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.