Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » মার্কিন নাগরিকদের ‘ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের
আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের ‘ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

DeskNewsBy DeskNewsFebruary 7, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ শান্তিদূত স্টিভ উইটকফ শুক্রবার সকালে ওমান সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন। গত গ্রীষ্মের ১২ দিনের সংঘাতের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি মুখোমুখি আলোচনা হলো।

কয়েক সপ্তাহ ধরে ইরানের কাছাকাছি মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যাকে ট্রাম্প একটি ‘আর্মাডা’ বা বিশাল নৌবহর হিসেবে অভিহিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারবার হুমকি দিয়েছেন, ইরান নতুন কোনো পারমাণবিক চুক্তিতে সই না করলে তিনি সামরিক ব্যবস্থা নেবেন।

শুক্রবার আলোচনার আগে ইরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে নাগরিকদের ‘এখনই  ইরান ছাড়ার’ নির্দেশ দেয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি বা হঠকারিতা’র বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত।

ইরানের প্রধান মিত্র চীন জানিয়েছে, তারা তেহরানের স্বার্থ রক্ষার বিষয়টিকে সমর্থন করছে। পাশাপাশি ওয়াশিংটনের ‘একতরফা গুন্ডামি’র বিরোধিতা করছে।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, মার্কিন প্রতিনিধিদল ইরানের ‘শূন্য পারমাণবিক সক্ষমতা’র বিষয়টি খতিয়ে দেখবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের হাতে ‘অনেক বিকল্প খোলা আছে’।

ওয়াশিংটনের প্রধান দাবি হচ্ছে, ইরানকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম নষ্ট করে ফেলতে হবে। তবে আলোচনায় তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়গুলোও গুরুত্ব পাবে।

ইরান সম্ভাব্য মার্কিন হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকির পাশাপাশি এ-ও বলেছে, আলোচনার আগে ‘কূটনীতি ব্যবহারের সুযোগ হাতছাড়া’ করতে চায় না তারা।

সম্মেলনের আগে এই আলোচনায় আঞ্চলিক দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে মতবিরোধ ছিল।

নিউইয়র্ক টাইমস অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে আঞ্চলিক পক্ষগুলোকে বাদ দিতে রাজি হয়েছে। যদিও আলোচনার মূল কেন্দ্রবিন্দু পারমাণবিক ইস্যু, তবু একটি চুক্তির কাঠামো তৈরির লক্ষ্যে ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়েও এখানে আলোচনা করা হবে।

ইরানের ইসলামি নেতাদের বিরুদ্ধে দেশব্যাপী চলা আন্দোলনের রেশ কাটার এক মাসের কম সময়ের মধ্যে এই বৈঠক হচ্ছে। পশ্চিমাভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সহিংসভাবে বিক্ষোভ দমনে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ইরানের দাবি, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ হয়ে গেছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleপোস্টাল ব্যালট: ৭ শতাংশ কারাবন্দি ভোট দিচ্ছেন
Next Article ট্রাম্পকে ঠেকাতে গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলছে কানাডা ও ফ্রান্স
DeskNews

আরও খবর

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026

ভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮

February 9, 2026

নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

February 9, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

রয়টার্সের প্রতিবেদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশটিতে চীনের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব…

ভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮

নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

৫ লাখ প্রবাসীর ভোট, দেশে এসেছে সোয়া ৪ লাখ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.