Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ‘আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত’, ভারত-ম্যাচ বর্জন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী
ক্রিকেট

‘আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত’, ভারত-ম্যাচ বর্জন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী

DeskNewsBy DeskNewsFebruary 5, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে উপযুক্ত সিদ্ধান্ত বলেই মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

 এ বিষয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রোববার পাকিস্তান সরকার সামাজিক মাধ্যমে জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।

তারপর এই প্রথম পদক্ষেপটি নিয়ে কথা বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিংবা দেশটির সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি। বুধবার পাকিস্তানের মন্ত্রিসভার ভাষণে শাহবাজ শরিফ বলেন, এটি খুব উপযুক্ত সিদ্ধান্ত। ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয় বলে মনে করেন তিনি।

“টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে, ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না, কারণ পাকিস্তান বলেছে এটি খেলাধুলার মাঠ, রাজনীতির নয়। ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি খুব উপযুক্ত সিদ্ধান্ত এটি।”

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাংলাদেশ রাজি না হওয়ায়, তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার এই সিদ্ধান্তকে দ্বিচারিতা বলে মন্তব্য করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। তারপর আসে পাকিস্তান সরকারের ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত।

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে পিসিবি আনুষ্ঠানিকভাবে জানাবে না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের মধ্যেই এলো শাহবাজ শরিফের এই বক্তব্য।

যদি পিসিবি তাদের সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আইসিসিকে না জানায়, তাহলে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার সম্ভাবনা যেমন জিইয়ে থাকবে, তেমনি বিভিন্ন জল্পনা আর নাটকীয়তা হয়তো চলতেই থাকবে।

ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার ঘণ্টা তিনেক পরই এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দেয় আইসিসি। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবানও জানানো হয় আইসিসির পক্ষ থেকে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleসুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, সেনাবাহিনী তা-ই করবে: সেনা সদর
Next Article বিএনপির ইশতেহার:  ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ বিষয়ে অগ্রাধিকার
DeskNews

আরও খবর

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

April 23, 2026

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

April 20, 2026

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

April 2, 2026
Demo
আরও দেখুন
আরব আমিরাত April 23, 2026

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম আয় পেল ইরান

হরমুজ প্রণালিতে চলাচল করা জাহাজগুলো থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের…

চুক্তি না হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ইরানকে ট্রাম্পের হুমকি

এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

হামের টিকা শুরু রোববার থেকে: স্বাস্থ্যমন্ত্রী

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.