Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘণ্টায় নিহত ৭

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাইয়ের খবর

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, May 13
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ফ্ল্যাট ও জমির নিবন্ধন খরচ ৫০% কমানোর সুপারিশ
অর্থনীতি

ফ্ল্যাট ও জমির নিবন্ধন খরচ ৫০% কমানোর সুপারিশ

DeskNewsBy DeskNewsJanuary 30, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ফ্ল্যাট ও জমি কেনার নিবন্ধন খরচ ৫০ শতাংশ কমানোর সুপারিশ করা হয়েছে।

ফ্ল্যাট নিবন্ধনের সময় কর ও নিবন্ধন ফি জমা দিতে হয়। এই ধরনের নিবন্ধন খরচ ৫০ শতাংশে নামিয়ে আনতে বলেছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস-সংক্রান্ত কমিটি।

বর্তমানে ঢাকা মহানগরে জমি বা প্লট এবং ফ্ল্যাটের নিবন্ধন ব্যয় সাড়ে ১২ শতাংশ হবে। ১ কোটি টাকার সম্পদ নিবন্ধনে সাড়ে ১২ লাখ টাকা দিয়ে তা নিবন্ধন করতে হয়।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) বাংলাদেশের চেয়ারম্যান জায়েদী সাত্তার জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস-সংক্রান্ত কমিটির নেতৃত্ব দেন। এই কমিটি গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া যেকোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তি উপহার দিলে বাজারমূল্যের ১ শতাংশ হারে কর কেটে রাখার প্রস্তাবও করা হয়েছে। বর্তমানে মা-বাবা, স্ত্রী-সন্তান ও ভাই–বোন নিজেদের মধ্যে টাকাপয়সাসহ স্থাবর ও অস্থাবর সম্পত্তি দিলে কোনো কর বসে না।

কমিটির প্রতিবেদনের সুপারিশ সম্পর্কে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সুপারিশগুলো ভালো। এনবিআর তথা রাজস্ব ব্যবস্থাপনা একটি বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। তাই কমিটির সুপারিশগুলো বিবেচনা করা হবে।

ফ্ল্যাট-প্লটের নিবন্ধন কর কত

বর্তমানে জমি বা সম্পত্তি হস্তান্তরে উৎসে কর ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ৫ শতাংশ, অন্যান্য সিটি করপোরেশন এলাকার জন্য ৩ শতাংশ এবং পৌরসভা পর্যায়ে ২ শতাংশ।

এ ছাড়া জমি বা প্লট ও ফ্ল্যাট নিবন্ধনে উৎসে কর ছাড়াও দেড় শতাংশ স্ট্যাম্প শুল্ক, নিবন্ধন ফি ১ শতাংশ, স্থানীয় সরকার ফি ৩ শতাংশ এবং ভ্যাট ২ থেকে সাড়ে ৪ শতাংশ আরোপ হয়। এর মধ্যে ১ হাজার থেকে ১ হাজার ৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট পর্যন্ত ২ শতাংশ এবং তার বেশি আয়তনের ফ্ল্যাটে সাড়ে ৪ শতাংশ ভ্যাট। জমি বা প্লটে ভ্যাট ২ শতাংশ। তার মানে, ঢাকার গুলশানে ১ হাজার ৬০০ বর্গফুটের কম আয়তনের একটি ফ্ল্যাট নিবন্ধনে সাড়ে ১২ শতাংশ।

১০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মওকুফের সুপারিশ

ব্যাংকে থাকা ১০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক বাতিলের সুপারিশ করেছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস-সংক্রান্ত কমিটি। ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকে থাকলে ৩ হাজার টাকা আবগারি শুল্ক বসে।

বর্তমানে ৩ লাখ টাকার বেশি টাকা থাকলে ন্যূনতম ১৫০ টাকা আবগারি শুল্ক বসে। এই সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা করার কথা বলা হয়েছে।

প্রতিবছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কোনো ব্যাংক হিসাবে আমানত বা স্থিতির পরিমাণ যদি একবার তিন লাখ টাকা বা তার ওপরের স্তরগুলোর সীমা অন্তত একবার স্পর্শ করে, তাহলে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক দিতে হয়। একাধিকবার স্পর্শ করলেও একবারই আবগারি শুল্ক কাটা হয়।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleবিক্ষোভ দমনের পর ইরানে পরিস্থিতি আরো নাজুক
Next Article ইউক্রেইনে যুদ্ধবিরতিতে রাজি পুতিন, জানালেন ট্রাম্প
DeskNews

আরও খবর

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

May 2, 2026

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

April 24, 2026

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

April 23, 2026
Demo
আরও দেখুন
পাকিস্তান May 2, 2026

প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

‘দক্ষতা বাড়ানোর’ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ১২ কর্মকর্তা। ৪ মে থেকে ২১ মে…

হামনিয়ে ‘উচ্চঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও

মার্কিন কোম্পানি থেকে এক কোটি ৩০ লাখ লিটার পাম অলিন কিনছে সরকার

লিবিয়া থেকে ফিরলেন আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.