Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বিক্ষোভ দমনের পর ইরানে পরিস্থিতি আরো নাজুক
আন্তর্জাতিক

বিক্ষোভ দমনের পর ইরানে পরিস্থিতি আরো নাজুক

DeskNewsBy DeskNewsJanuary 30, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ কঠোরভাবে দমনের পর এবার দেশজুড়ে ব্যাপক গণগ্রেপ্তার অভিযান এবং ভয়-ভীতি প্রদর্শন শুরু করেছে দেশটির সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী।

নতুন করে যাতে কোনও বিক্ষোভ দানা বাঁধতে না পারে, সেজন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচ মানবাধিকারকর্মী জানিয়েছেন, সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী রাস্তায় মূলত চেকপয়েন্টগুলোর আশেপাশে উপস্থিতি বাড়িয়েছে এবং ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করেছে। আটকদেরকে গোপন লকাপে রাখা হচ্ছে।

এক অধিকারকর্মী বলেন, “তারা প্রত্যেককে গ্রেপ্তার করছে। কেউ জানে না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথায় রাখা হচ্ছে। এই গণহারে গ্রেপ্তার এবং হুমকি-ধামকি দিয়ে তারা সমাজে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।

একই কথা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন আইনজীবীরাসহ প্রত্যক্ষদর্শী এবং ইরানি কর্মকর্তারাও। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, গত কয়েকদিনে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে।

এমনকি গত কয়েক বছর আগের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদেরও নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতবছর ডিসেম্বরের শেষ দিকে তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই রাজনৈতিক রূপ নেয়। প্রায় পাঁচ দশকের মধ্যে ইসলামি শাসনের জন্য সবচেয়ে বড় এই অস্তিত্বের সংকটে বিক্ষোভকারীরা সরাসরি শাসকদের পদত্যাগ দাবি করেন।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে বিক্ষোভ দমন করা হয়েছে। তেহরান অবশ্য এই সহিংসতার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ দায়ী করছে। সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা ৩,১১৭ বলে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর হিসাব অনুযায়ী, ইরানের বিক্ষোভে মোট ৬,৩৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫,৯৯৩ জন বিক্ষোভকারী, ২১৪ জন নিরাপত্তা সদস্য, ১১৩ জন শিশু-কিশোর এবং ৫৩ জন পথচারী রয়েছেন। গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৬ জনে।

চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনেক আহত বিক্ষোভকারীকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছে নিরাপত্তা বাহিনী। এমনকি যেসব চিকিৎসক ও নার্স আহতদের চিকিৎসা দিয়েছিলেন, তাদেরও অনেককে গ্রেপ্তার হয়েছেন বা তলব করা হয়েছে। বন্দি থাকা তরুণদের পরিবারগুলো এখন চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleমার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে চিঠি
Next Article ফ্ল্যাট ও জমির নিবন্ধন খরচ ৫০% কমানোর সুপারিশ
DeskNews

আরও খবর

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026

ভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮

February 9, 2026

নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

February 9, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

রয়টার্সের প্রতিবেদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশটিতে চীনের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব…

ভোট পর্যবেক্ষণে আসছেন ৫৪০ বিদেশি, পাকিস্তানের সাংবাদিক ৪৮

নির্বাচনে হুমকির আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: ডিএমপি কমিশনার

৫ লাখ প্রবাসীর ভোট, দেশে এসেছে সোয়া ৪ লাখ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.