Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

স্কুল–কলেজে একদিন অনলাইন, পরদিন সশরীর ক্লাসের পরিকল্পনা

হরমুজ বন্ধ থাকলেও যুদ্ধ গুটাতে চান ট্রাম্প

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, April 1
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্ত বিসিবির
ক্রিকেট

সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্ত বিসিবির

DeskNewsBy DeskNewsJanuary 25, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ার দিনে নতুন চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের আট ঘণ্টার দীর্ঘ সভার পর রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশ ও দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলার জন্য এখন থেকে আবার বিবেচিত হবেন সাকিব আল হাসান।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি সাকিব আল হাসানের এভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসেবেলেটি; সঙ্গে যে ভেন্যুতে খেলা হবে, ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলে নির্বাচনের জন্য বিবেচনা করবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আবার জাতীয় দলের হয়ে খেলতে সাকিব নিজেও আগ্রহী। আমজাদ হোসেন বলেন, ‘তার সঙ্গে আলাপ–আলোচনা হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজেই খেলতে চান কি না? দুইটার জন্য অ্যাভেইলেবল আছেন কি না? তিনি বলেছেন, আছেন। তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি হয়তো জেনে–বুঝেই সিদ্ধান্ত দিয়েছেন।’

২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে হত্যা মামলাও আছে। এসব কারণেও সাকিবের দেশে ফেরাটা কঠিন ছিল এত দিন। কিন্তু এখন তাহলে তিনি কীভাবে ফিরবেন? দেশে ফিরলে কি তাকে গ্রেপ্তার করা হবে না?

এসব প্রশ্নেরও সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান। তবে বলেছেন, ‘এই বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে এরই মধ্যে আমাদের সভাপতিকে বলা হয়েছে।’ আমজাদ পরে আবার বলেন, ‘সাকিবের ব্যক্তিগত যে ইস্যুগুলো তার নিজস্ব। সেগুলো সরকার কীভাবে দেখবে, সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি, এটাই মূল কথা।’

আমজাদ জানান, বোর্ড সভায় নতুন করে ২৭ জন ক্রিকেটারকে এ বছরের কেন্দ্রীয় চুক্তিতে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ সিদ্ধান্তের আগে কারা জাতীয় দলের বিবেচনায় থাকবেন, কারা থাকবেন না, সে প্রসঙ্গে আলোচনা হয়। তখনই নাকি প্রসঙ্গক্রমে আসে সাকিবের নাম।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleকানাডার পণ্যে ১০০% শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের
Next Article দিল্লির অনুষ্ঠানে হাসিনার বক্তব্য: ‘ক্ষুব্ধ’ প্রতিক্রিয়া’
DeskNews

আরও খবর

স্কুল–কলেজে একদিন অনলাইন, পরদিন সশরীর ক্লাসের পরিকল্পনা

March 31, 2026

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

March 30, 2026

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

March 30, 2026
Demo
আরও দেখুন
জাতীয় March 31, 2026

স্কুল–কলেজে একদিন অনলাইন, পরদিন সশরীর ক্লাসের পরিকল্পনা

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীর মিলিয়ে মিশ্র পদ্ধতিতে…

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.