Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » কানাডার পণ্যে ১০০% শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক

কানাডার পণ্যে ১০০% শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

DeskNewsBy DeskNewsJanuary 25, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে তাহলে দেশটির পণ্যে ১০০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের সঙ্গে চুক্তি হলে তা কানাডাকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দেবে বলে শনিবার তিনি প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্কও করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“চীন কানাডাকে জীবন্ত গিলে খাবে, তাদের ব্যবসা, সামাজিক বুনন ও জীবনধারা ধ্বংসসহ সবকিছু নষ্ট করে দেবে।

“কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে আসা তাদের সব মালামালের ওপর ১০০ শতাংশ শুল্ক বসবে,” সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল ট্রাম্প এমনটাই বলেছেন।

সম্প্রতি চীন সফরে গিয়ে কার্নি এশীয় পরাশক্তিটিকে ‘নির্ভরযোগ্য ও অনুমান করা যায় এমন অংশীদার’ আখ্যা দিয়েছিলেন। দাভোসে তিনি ইউরোপের নেতাদের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির কাছ থেকে বিনিয়োগ চাইতেও তাগাদা দিয়েছিলেন তিনি।

এসবই ট্রাম্পকে ক্ষেপিয়ে তুলেছে। মার্কিন শুল্ক এড়াতে বেইজিং কানাডাকে ব্যবহারের চেষ্টা করবে বলেও আশঙ্কা তার।

“যদি গভর্নর কার্নি মনে করেন যে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রগামী চীনের পণ্য ফেলার মধ্যবর্তী বন্দর বানাতে যাচ্ছেন, তাহলে বড় ভুল করবেন,” কানাডার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বলেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র এবং এর উত্তরের প্রতিবেশীর মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

ট্রাম্প বৃহস্পতিবার বৈশ্বিক সংঘাত নিরসনের উদ্দেশ্যে তার বানানো ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডাকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাহারও করে নিয়েছেন।

দাভোসে কার্নির বক্তব্যের পাল্টায় তিনি এ পদক্ষেপ নেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ওই বক্তব্যে কানাডার প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংহতিকে অস্ত্র ও শুল্ককে চাপ প্রয়োগের হাতিয়ার বানানোর কড়া সমালোচনা করেছিলেন।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Article‘কেবল বিএনপিই পালায় না’
Next Article সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্ত বিসিবির
DeskNews

আরও খবর

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

February 10, 2026

জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা

February 10, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

রয়টার্সের প্রতিবেদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দেশটিতে চীনের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব…

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, গোপন কক্ষে ব্যবহার নিষিদ্ধ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.