Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ  
ক্রিকেট

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ  

DeskNewsBy DeskNewsJanuary 22, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ভারতে নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সেখানে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় আছে বাংলাদেশ।

 ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের।

আইসিসির বোর্ড সভায় বুধবার ভোটাভুটিতে হেরে যাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য এক দিন সময় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে লড়াই চালিয়ে যাবেন তারা।

ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া সচিব ও বিসিবি সভাপতি ছাড়াও ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বাইরে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছিলেন সভায়।

বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা বলেন, ” আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। আমাদের যেই নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই। এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে। যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে, উগ্রবাদীদের কাছে মাথা নত করে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিয়েছে—সোজা কথা, বের করে দিতে বলেছে।”

আইসিসি সভার পর বুধবার বৈশ্বিক সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আশ্বাসসহ প্রতিটি মূল্যায়নেই ধারাবাহিকভাবে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার ক্ষেত্রে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। তবে আইসিসির সেই বক্তব্যে ভরসা রাখছেন না বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা।

“আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা ক্রিকেটার নিরাপত্তা পায়নি এবং যে দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা বর্ধিত অংশ, তারাই আমার ক্রিকেটারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহা হয়েছে—ব্যর্থ বা অনীহা হয়েছে—সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া।”

“তাহলে ওই ঘটনার পরে কী এমন চেঞ্জ হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারব ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে, মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব?

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানানোর পর দুই দফায় বৈঠক হয়েছে দুই পক্ষের। দ্বিতীয় দফার বৈঠকে আইসিসির একজন প্রতিনিধি এসেছিলেন ঢাকায়। তবে ক্রীড়া উপদেষ্টার দাবি, বাংলাদেশকে রাজি করাতে আইসিসি যথেষ্ট উদ্যোগ নেয়নি।

“আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করেনি। আইসিসি আসল যে ঘটনা, সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর, সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভেন্সটা , সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্টান্স নেয়নি ঠিকমতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা হয়নি। যে ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে, ‘এটা একটা বিচ্ছিন্ন ঘটনা’ বা ‘আমরা এটার জন্য সরি’, ‘আমরা এই এই ব্যবস্থা নিচ্ছি তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য’, তারা কোনোরকম যোগাযোগের চেষ্টা করেনি।”

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছে, ক্রিকেটাররা কী বলেছেন, সেসব প্রকাশ করা হবে না বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। তবে সিদ্ধান্ত যে সরকারের, তা পরিষ্কার জানিয়ে দেন তারা।

“আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা—এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কি না, সেটা সরকার বিবেচনা করে দেখে। এটা অন্য কারো বিবেচনার স্কোপ নেই।”

বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্ষতি কেমন হতে পারে, এই প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা।

ক্রীড়া উপদেষ্টা সেখান থেকে বিদায় নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীর্ঘ বক্তব্যে নিজেদের অবস্থান আবার তুলে ধরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জানান, শ্রীলঙ্কায় খেলতে চেষ্টা চালিয়ে যাবেন তারা।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleসিলেটে  মাজার জিয়ারত করলেন তারেক রহমান,  গিয়েছিলেন  শ্বশুরবাড়ি
Next Article গাজা শান্তি পর্ষদের যাত্রা শুরু, সনদে স্বাক্ষর করলেন ট্রাম্প
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.