Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Wednesday, February 11
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » ফ্ল্যাটের পর হাদির পরিবার পাচ্ছে নগদ ১ কোটি টাকা
জাতীয়

ফ্ল্যাটের পর হাদির পরিবার পাচ্ছে নগদ ১ কোটি টাকা

DeskNewsBy DeskNewsJanuary 21, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে জীবনযাপনের জন্য আরও এক কোটি টাকা দেবে সরকার।

এর আগে গতকাল মঙ্গলবার ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে হাদির পরিবারকে মোট দুই কোটি টাকা দেওয়ার তথ্য সাংবাদিকদের জানান।

অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ওসমান বিন হাদির পরিবারের বিষয়ে দুটি ব্যাপার হয়েছে। একটা অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। আরেকটা হচ্ছে নগদ এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেটা তাদের জীবিকা নির্বাহের জন্য।

ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এক কোটি টাকা দেওয়া হচ্ছে। অর্থ বিভাগের উপস্থাপন করা এ-বিষয়ক নথিপত্র গতকাল মঙ্গলবার অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা। সরকারি অনুদানের টাকায় কেনা এ ফ্ল্যাট ব্যবহার করবেন ওসমান হাদির স্ত্রী-সন্তান।

শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে।

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleসরকারি চাকুরেদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার করার সুপারিশ
Next Article সিলেটে  মাজার জিয়ারত করলেন তারেক রহমান,  গিয়েছিলেন  শ্বশুরবাড়ি
DeskNews

আরও খবর

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

February 10, 2026

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

February 10, 2026

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

February 10, 2026
Demo
আরও দেখুন
জাতীয় February 10, 2026

কেন্দ্র, ভোটার নম্বর জানব যেভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নানা তথ্য জানাতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপসহ চারটি পদ্ধতির…

একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

ভারতের সঙ্গে দূরত্ব বাড়ায় বাংলাদেশে চীনের প্রভাব জোরালো হচ্ছে

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.