Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

চুক্তি না হলে ইরানের তেলকূপ ও খার্ক ধ্বংসের হুমকি ট্রাম্পের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Tuesday, March 31
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » পটুয়াখালীতে নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত
জাতীয়

পটুয়াখালীতে নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত

DeskNewsBy DeskNewsJanuary 17, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে; যেখান থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রার্থী হয়েছেন।

শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ আদেশ দেন হয় বলে জানান পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন বরাবর একটি চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি বিভাগীয় নেতাদেরও পাঠানো হয়।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুরের পক্ষে প্রচার না চালিয়ে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন নেতাকর্মীরা।

এমন পরিস্থিতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয় বলে নেতাকর্মীরা ধারণা করেছেন। তবে চিঠিতে কোনো কারণ দেখানো হয়নি।

মজিবুর রহমান টোটন বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটির বিলুপ্তির কাগজ হাতে পেয়েছেন তিনি। তবে কমিটি বিলুপ্তির বিষয়ে চিঠিতে কোনো কারণ না থাকায় এ বিষয়ে মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা নুরুল হক নুরের সঙ্গে কাজ করে যাচ্ছি।

“যারা দলের সিদ্ধান্ত না মেনে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত দলের সাংগঠনিক প্রক্রিয়া। হয়ত নির্বাচনি প্রচারের জন্য নতুনভাবে নির্বাচন পরিচালনা কমিটি করে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করা নির্দেশ আসতে পারে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি দলীয় থেকে কোনো প্রার্থী না দিয়ে জোট শরিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেয়। নুর তার দলীয় ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।

তবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে দুই উপজেলা কমিটি বিলুপ্ত করল কেন্দ্রীয় কমিটি।

দশমিনা উপজেলা বিএনপিতে সভাপতি আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক শাহ আলুম সানু এবং গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার।

গলাচিপা উপজেলা বিএনপির বিলুপ্তির কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “যে ব্যক্তি (প্রার্থী) দল থেকে বহিষ্কৃত হয়েছেন, সেখানে কর্মীদেরও বহিষ্কৃত হওয়াটা স্বাভাবিক। আমাদের অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই। আমরা হাসান মামুনের সঙ্গেই আছি।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Article‘কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি’
Next Article ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন করল সৌদি আরব
DeskNews

আরও খবর

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

March 30, 2026

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

March 30, 2026

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

March 29, 2026
Demo
আরও দেখুন
জাতীয় March 30, 2026

তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করলে এক…

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না ব্রিটেন, বললেন স্টারমার

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.