Close Menu
CBNNTVCBNNTV
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের ঢল

হরমুজের কাছে হামলার প্রস্তুতি, খার্ক দখলে স্থল অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn TikTok
Sunday, March 29
Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn
CBNNTVCBNNTV
Subscribe
  • কানাডা
  • বাংলাদেশ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • ইউরোপ
  • বিশ্ব
  • খেলা
  • বাণিজ্য
  • প্রযুক্তি
  • শিক্ষা
CBNNTVCBNNTV
Home » উত্তরায় আবাসিক ভবনে আগুন: দুই পরিবারের ৬ জনের মৃত্যু
ঢাকা

উত্তরায় আবাসিক ভবনে আগুন: দুই পরিবারের ৬ জনের মৃত্যু

DeskNewsBy DeskNewsJanuary 16, 2026
Share
WhatsApp Facebook Twitter LinkedIn Telegram

ছুটির দিনের সকালে রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ছয় জন।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তালহা বলেন, ঘটনাস্থল থেকে মোট ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে জানিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, নিহতরা দুই পরিবারের সদস্য। তারা পঞ্চম ও ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটে থাকতেন।

নিহতদের মধ্যে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২) এক ফ্ল্যাটে থাকতেন।

রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তার স্ত্রী সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। তাদের আরেক ছেলে ফাইয়াজ উত্তরায় নানীর বাসায় থাকায় বিপদ থেকে বেঁচে গেছে বলে পরিবারের সদস্যরা জানান।

সুবর্ণাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বির মরদেহ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রিশানের মরদেহ ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের সদস্যরা বলছেন, ওই তিনজনের কেউ দগ্ধ হননি। ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্য পরিবারের সদস্যরা হলেন মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে মো. রাহাব (১৭) এবং হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।

তাদের মধ্যে হারিছ ও রাহাবের মরদেহ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রোদেলার মরদেহ লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে রয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ফল ব্যবসায়ী হারিছ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি জটিলতার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হত।

উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।”

Share. Facebook Twitter LinkedIn WhatsApp Telegram
Previous Articleএককভাবে নির্বাচন করার ঘোষণা ইসলামী আন্দোলনের
Next Article বার্মিংহামে মিশনে দ্বিতীয় সচিব হলেন হাদির ভাই
DeskNews

আরও খবর

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

March 29, 2026

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

March 29, 2026

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

March 28, 2026
Demo
আরও দেখুন
আন্তর্জাতিক অর্থনীতি March 29, 2026

ইরান যুদ্ধের চাপ: সতর্ক বাংলাদেশ ব্যাংক, আরও ২ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হওয়া বাড়তি চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংক সতর্কতার…

৮ বছর হামের টিকা না দেওয়ায় সংক্রমণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপনারা সহযোগিতা না করলে সেবা দেওয়া কঠিন, চিকিৎসকদের বললেন স্বাস্থ্যমন্ত্রী

যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতায় তুরস্ক, বলছে ইরান

Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo

Subscribe to Updates

Get the latest creative news from SmartMag about art & design.

Demo

About CBNNTV

CBNNTV (Canada Bangladesh News Network) , and The First Online Newspaper.

Facebook X (Twitter) TikTok Instagram LinkedIn

Help & FAQ

  • Frequently Asked Questions
  • How to Use the Portal
  • News Submission Guidelines
  • Technical Support

Advertise with us

  • Advertising Options
  • Media Kit / Rate Card
  • Sponsored Content Guidelines
  • Partnership Opportunities

Contact Us

  • Request for call
  • conact@cbnntv.com
  • +180546484946
  • Office addrres (HQ):Toronto Canada

Powered by NewsLab

© ২০২৫ CBNNTV মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

  • Privacy Policy
  • Terms
  • Accessibility

Type above and press Enter to search. Press Esc to cancel.